1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সচিবালয় থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিল আইন-শৃঙ্খলা বাহিনী - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান 

সচিবালয় থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিল আইন-শৃঙ্খলা বাহিনী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২৩৬ বার

সচিবালয়ের গেট দিয়ে ভিতরে ঢুকে পড়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেয় আইন-শৃঙ্খলা বাহিনী।

বিভিন্ন দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করা শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। প্রবেশের ১৫ মিনিটের মধ্যে বের করে দেওয়া হয়। প্রায় দুই ঘণ্টা সচিবালয় অবরুদ্ধ করে রেখেছিল বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

মঙ্গলবার বিকাল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা সচিবালয়ের গেট দিয়ে জোর করে বিক্ষোভ মিছিল নিয়ে ঢুকে পড়ে।

পরে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, দুপুর সোয়া ২টা থেকে শিক্ষার্থীরা শিক্ষা ভবন থেকে মিছিল নিয়ে সচিবালয়ের সামনে বিক্ষোভ করে। এরপর পৌনে ৪টার দিকে তারা সচিবালয়ের গেট দিয়ে ঢুকে পড়ে। ভেতরে ঢুকে শিক্ষার্থীরা সচিবালয়ের ৭ ও ৮ নম্বর ভবনের সামনে রাখা গাড়ি ভাঙচুর করে।

তারপর আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের লাঠিপেটা করে সচিবালয় থেকে বের করে দেন।

বিক্ষুব্ধ শিক্ষর্থীরা বলছেন, তাদের অনেকে আহত হয়েছে। এ ঘটনায় আনুমানিক ১০ থেকে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে।

তারা সচিবালয়ে প্রবেশের সময় নানা স্লোগান দেয়।

পরে শিক্ষার্থীরা সচিবালয় থেকে বের হয়ে আবার ইট-পাটকেল ছুড়তে থাকে। তখন আইন-শৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। প্রায় ২ ঘণ্টা তারা সচিবালয় অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা।

বিক্ষুব্ধ দুই দল শিক্ষার্থীদের একটি দল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় নানা অনিয়ম নিয়ে বিক্ষোভ করছে।

শিক্ষার্থীদের আরেকটি দল ঢাকা বোর্ড হয়ে সচিবালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে।

গত এসএসসি পরীক্ষায় যারা অকৃতকার্য হয়েছে, তাদের ফল পুনঃমূল্যায়নের দাবি জানাচ্ছে তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net