1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা বিষয়ে বসুরহাট পৌরসভার মতবিনিময় সভা নিয়ে বিভ্রান্তি ছড়ানোয় সংবাদ বিজ্ঞপ্তি - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত  মাগুরার শ্রীপুরে জুলাই যোদ্ধা শহীদ ফরহাদের দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  নকলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত    রেনেসাঁর দুই বছর মেয়াদি কার্যনির্বাহী পরিষদ ঘোষণা ৪ আগস্ট ২০২৪,বা ৩৫ জুলাই!!! যে স্মৃতি কোনো দিন ভোলার নয়! মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ পালনে প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত নবীনগরে অনাবাদি জমিতে আউশ আবাদে নতুন সম্ভাবনা চব্বিশের গণঅভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহবান পার্বত্য প্রতিমন্ত্রীর

করোনা বিষয়ে বসুরহাট পৌরসভার মতবিনিময় সভা নিয়ে বিভ্রান্তি ছড়ানোয় সংবাদ বিজ্ঞপ্তি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ৩২৫ বার

রাসেল মাহম্মুদ বিশেষ প্রতিনিধি : করোনা মোকাবেলায় আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা ও দোয়ার আয়োজন নিয়ে বিভ্রান্তি ছড়ানো অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। তিনি মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা উল্লেখ করেন।যথাযথভাবে সামাজিক দুরত্ব বজায় রেখে গত ৩ মে বসুরহাট পৌরসভার পক্ষ থেকে করোনা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে উপজেলা চেয়ারম্যান, উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, স্বাস্থ্য বিভাগ, সরকারি দপ্তর প্রতিনিধি, ইউপি চেয়ারম্যান, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।এ সভায় ইতোমধ্যে সরকারের নির্দেশনা অনুযায়ী গৃহীত বিভিন্ন পদক্ষেপ সমূহ সকলকে অবহিত করা হয়। পাশাপাশি ভবিষ্যতে করোনা মোকাবেলায় আমাদের করণীয়, ধানকাটা মৌসুমে শ্রমিক সংকট নিরসন, ডেঙ্গু প্রতিরোধে সামাজিক দায়িত্ব পালনসহ স্বচ্ছতার সাথে সকলকে দায়িত্ব পালনের আহবান জানানো হয়। পরে মহান আল্লাহ তায়া’লার দরবারে সকলের সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত করা হয়।মেয়র আবদুল কাদের মির্জা বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলার এই আয়োজন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু সরকার বিরোধী কুচক্রী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ বিষয়ে সংবাদ প্রকাশে বা লেখনীর ক্ষেত্রে আরো দায়িত্বশীল হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধও করেন মেয়র আবদুল কাদের মির্জা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net