ঢাকা   ১১:৩৬:২১ পিএম, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ

শ্রীগনরে করোনা উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু উপজেলায় নতুন আক্রান্ত ১জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ৩৯২ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আব্দুর রকিব,শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতাঃ করোনা উপসর্গ নিয়ে শ্রীনগর উপজেলার সমষাবাদ গ্রামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত মধ্যরাতে দুই বছর বয়সী ওই শিশুর মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সৈয়দ রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শিশুর চাচা করোনায় আক্রান্ত রয়েছেন। এতে বাড়িটি লকডাউনে ছিল। এ অবস্থায় করোনা আক্রান্ত ওই চাচার ভাতিজা তথা শিশুর মৃত্যুর হয়। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন শিশু দাফন সম্পন্ন করে।

আপরদিকে উপজেলার বেজগাও গ্রামের ৫০ বছরের এক নারীর নমুনায় করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ২৩,তাদের মধ্যে ১জন সুস্থ্য হয়েছেন ও ১জন মারা গেছেন।
ডাঃ রেজাউল ইসলাম জানান, এর আগে আক্রান্ত ২২ জনের মধ্যে ভাগ্যকূল ইউনিয়নের কামারগাও গ্রামের পঞ্চাশোর্ধ ১ পুরুষ, ৩জন উপজেলার গোল্ডেন সিটি এলাকার ভাড়াটিয়া স্বামী-স্ত্রীর ও তাদের ৯ বছর বয়সী মেয়ে। ষোলঘর সেনপাড়ার ১ নারী,সমসাবাদের ১ যুবক ও পাকিরা এলাকার একই পরিবারের ৩ জন। সিংপাড়া এলাকার ২ জন,দেউলভোগ এলাকার ২জন, আটপাড়া এলাকার ১ জন, কবুতরখোলা এলাকায় ১ জন ও মাইজপাড়া এলাকায় ১জন পুরুষ। আক্রান্ত আরো ১জন হলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী। তাদের মধ্যে মাইজপাড়া গ্রামের আক্রান্ত বৃদ্ধ গত বৃহস্পতিবার মারা যান। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে তা পজেটিভ আসে।
বাকী ৫জন পাটাভোগ ইউনিয়নের বেজগাও গ্রামের স্বামী-স্ত্রী ও ১ যুবক ও ফৈনপুর গ্রামের শশুর এবং পুত্রবধু। তাদের মধ্যে ফৈনপুর গ্রামের পুত্রবধুর শশুর কুয়েত মৈত্রি হাসপাতাল থেকে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।

ডাঃ রেজাউল ইসলাম আরো বলেন, কমিউনিটি ট্রান্সমিশনের কারনে হঠাৎ করে রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। কারো মধ্যে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা নিকটস্থ স্বাস্থ্য সহকারীর সাথে যোগাযোগ করার জন্য তিনি পরামর্শ দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি