1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে রমজান উপলক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা; ৭টি দোকানে অর্থদণ্ড - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

সীতাকুণ্ডে রমজান উপলক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা; ৭টি দোকানে অর্থদণ্ড

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ৩২৯ বার

অশোক দাশ, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
সীতাকুণ্ডে পবিত্র মাহে রমযান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বাজার মনিটরিং করা হয়।
মঙ্গলবার ৫ মে দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আবু বকর সিদ্দিক উপজেলার বার আউলিয়া, মাদাম বিবির হাট, ভাটিয়ারী বাজারে সকাল ১০টা থেকে বিকাল ২টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন।এসময় বিভিন্ন মুদির দোকানে মূল্য তালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখার অপরাধে মোট সাতটি (০৭) মামলায় সাতজন দোকানীকে দোষী সাব্যস্ত করেন।তাৎক্ষণিক জরিমানায় দোষীদের আটচল্লিশ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এসময় যথাক্রমে শীতলপুরের বগুলাবাজার ফারুক ষ্টোরকে ২০ হাজার,শীতলপুর ভাই ভাই ষ্টোরকে ৫ হাজার,বার আউলিয়া ষ্টোরকে ৫ হাজার, মাদামবিবিরহাট বিসমিল্লাহ্‌ ষ্টোরকে ৫ হাজার, মাদামবিবিরহাট জসিম ষ্টোরকে ৫ হাজার, ভাটিয়ারী সিদ্দিক ষ্টোরকে ৩ হাজার এবং ভাটিয়ারী সুমি ষ্টোরকে ৫ হাজার টাকা জড়িমানা করা হয়। এছাড়া পাইকারি মুদির দোকান গুলোকে আগামী কালের মধ্যে মূল্য তালিকা প্রদর্শন করার নির্দেশনা প্রদান করা হয়। এ সময় সেনাবাহিনীর টহল দল ও পুলিশ প্রসাশন উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকি বলেন, প্রাইকারি মুদির দোকানে মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য রাখা এবং বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্রয় রশিদ না রাখায়সহ মূল্য তালিকা প্রদর্শন না করে ব্যবসা পরিচালনা করছে। উপযুক্ত অপরাধের কারণে ভোক্তা অধিকার সংরকণ আইন, ২০০৯ ধারায় উক্ত অভিযান নিয়মিত চলবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net