1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাংলাদেশ কল্যান পর্টির মহাসচিব, বিএফইউজের নির্বাহী সদস্য মুহা. আবু হানিফের কন্যার অভাবনীয় সাফল্য - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ নেতাদের নিয়ে ইউএনও’র ভূরিভোজ, এলাকায় তীব্র ক্ষোভ অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে মাগুরার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত জায়েদ বিন কবির ও আশীষ রায় স্মরণে নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে ভুক্তভোগী নারী ও ইউনিয়ন বিএনপির সভাপতির সংবাদ সম্মেলন অপ্রতিম হত্যায় আসামিদের দায় স্বীকার, দ্রুত বিচারের ব্যবস্থা করছে সরকার আওয়ামিলীগ নেতার ভূরিভোজে অংশ নেওয়ার অভিযোগে নোয়াখালীর সেনবাগ থানার ওসি প্রত্যাহার ঘটনার দিন তুহিনের গতিবিধি কেমন ছিল জানালেন মা অপ্রতীম হত্যাকাণ্ড: সিসিটিভি ফুটেজ দেখে আটক ৩ নোয়াখালীতে ডিএনসি-এসআরবি এর যৌথ অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক চক্রের মূল হোতা গ্রেপ্তার  সংবাদ সংগ্রহে বাঁধা : হাটহাজারীতে স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটির আহবায়ক বহিষ্কার

বাংলাদেশ কল্যান পর্টির মহাসচিব, বিএফইউজের নির্বাহী সদস্য মুহা. আবু হানিফের কন্যার অভাবনীয় সাফল্য

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৪৪৫ বার

প্রেস ক্লাবের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে হাবিবা রাইসার চমক: চিত্রাঙ্গন, সংগীত ও ক্রীড়ায় বিজয়ী।

জাতীয় প্রেস ক্লাবের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশুদের সৃজনশীলতা ও মেধা বিকাশের জন্য অনুষ্ঠিত হয়েছে আনন্দমেলা ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা। অনুষ্ঠানের তত্ত্বাবধায়ক ছিলেন ক্রিয়া কমিটির আহ্বায়ক সাহানাজ পলি।

গতকাল সন্ধ্যায় জহর হোসেন চৌধুরী হলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ক্লাবের সদস্যদের সন্তানরা। বিশেষভাবে উল্লেখযোগ্য, বাংলাদেশ কল্যান পার্টির মহাসচিব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজ)-এর নির্বাহী সদস্য মোহাম্মদ আবু হানিফের কন্যা হাবিবা আক্তার রাইসা।

প্রতিযোগিতায় হাবিবা রাইসা চিত্রাঙ্গনে প্রথম, সংগীতে প্রথম, কবিতা আবৃতিতে তৃতীয় এবং দৌড় প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ূব ভূইয়া এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যাদুশিল্পী জুয়েল আইচ। এছাড়া ক্রীড়া উপ-কমিটির সদস্য শিরিন সুলতানা, আনোয়ার হোসেন, আবদুল্লাহ মজুমদার, আনোয়ার হক, মফিজুল ইসলাম বাবু, ডি এম ওমর, নিলা ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উপস্থিত অতিথিরা মন্তব্য করেন, শিশুদের সৃজনশীলতা ও মেধা বিকাশে এমন আয়োজনের বিকল্প নেই।

বাংলাদেশ কল্যান পার্টির চেয়ারম্যান শামসুদ্দীন পারভেজ ও মহাসচিব মোহাম্মদ আবু হানিফ জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটি ও ক্রীড়া আয়োজক কমিটিকে চমৎকার এই আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net