ঢাকা   ০৯:৩২:৫৪ এএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

এই সংকটকালে সঠিক তথ্য এবং স্বাধীন গণমাধ্যম অত্যন্ত জরুরি : হোসেন জিল্লুর রহমান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২০
  • ৫৪৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার |
করোনার এই সংকটকালে সঠিক তথ্য এবং স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এক্ষেত্রে আস্থাভাজন প্রাতিষ্ঠানিক পরিবেশ তৈরি নিশ্চিতের বিষয়ে নজর দেয়াও প্রয়োজন বলে মনে করেন ব্র্যাকের চেয়ারপারসন ও অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, করোনার এই সংকটকালে সঠিক তথ্য এবং স্বাধীন গণমাধ্যম অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। সেটার গুরুত্ব এই সময়টাতে আরও বেড়েছে। স্বাধীন এবং দায়িত্বশীল গণমাধ্যম থাকার অন্যতম পূর্বশর্ত একটি পরিবেশ। যেখানে নির্ভয়ে কাজ করা সম্ভব। সেই ধরনের পরিবেশের জায়গাটি অত্যন্ত জরুরি। এটা শুধুমাত্র গণমাধ্যমের ক্ষেত্রে নয়।

এটা সবার জন্য সার্বিক প্রাতিষ্ঠানিক পরিবেশের মানটা অত্যন্ত প্রয়োজন। প্রাতিষ্ঠানিক পরিবেশের মানের বিষয়ের উপর গুরুত্ব দেয়াটা অপরিসীম। এবং এটা না হলে কার্যকরভাবে হোক সেটা গণমাধ্যম বা স্বাস্থ্যখাত কোনোটির কাঙ্ক্ষিত ভূমিকা পালন করা কঠিন হবে। কাজেই আমাদের সার্বিকভাবে খুবই কার্যকর এবং আস্থা তৈরির প্রাতিষ্ঠানিক পরিবেশ তৈরি করতে হবে। এটা গণমাধ্যম বা করোনা নিয়ন্ত্রণে নানা প্রচেষ্টা চলছে যেখানে হোক অথবা অর্থনৈতিক পুনরুদ্ধারের জায়গা হোক। সকল ক্ষেত্রে বিভিন্ন ধরনের কার্যকর ভূমিকা রাখতে হবে। এবং তাদের এই ভূমিকা পালনের অন্যতম পূর্বশর্ত হচ্ছে একটি আস্থাভাজন প্রাতিষ্ঠানিক পরিবেশ। এটা অত্যন্ত জরুরি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি