ঢাকা   ০৩:১২:১১ পিএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার রূপনগরে ৭-৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব  মাগুরায় কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন মাগুরায় ১ হাজার ১২০মিলি লিটার মদসহ পুলক বিশ্বাস (৫৬) নামে ১ জন গ্রেফতার আন্তমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

আরও উন্নত চিকিৎসার প্রয়োজনেই খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হচ্ছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ২০৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আরও উন্নত চিকিৎসা প্রয়োজন বলেই বেগম খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তিনি ফ্লাই করতে পারবেন কিনা চিকিৎসকরা নিশ্চিত করলেই তাকে লন্ডন নেওয়া হবে। কারাগারে চিকিৎসার অভাবে খালেদা জিয়ার এই অবস্থা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নিজের সারাটা জীবন উৎসর্গ করেছেন। বিগত সরকার তার প্রতি চরম অন্যায় আচরণ করেছে। দীর্ঘ ছয় বছর তাকে কারাগারে রাখা হয়েছিল, এর মধ্যে দুই বছর তিনি নির্জন কারাগারে ছিলেন। সবার সন্দেহ, সেখান থেকেই তার এই রোগের সূচনা।

খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা ও বিদেশ যাত্রা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, কয়েক সপ্তাহ ধরে তিনি গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অত্যন্ত উচ্চমানের চিকিৎসকরা তার চিকিৎসা করছেন। তবে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে ইংল্যান্ডে (যুক্তরাজ্য) নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, ‘চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করছেন। আশা করা যায়, কাতার থেকে আগামীকাল (শনিবার) এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে। সব ঠিক থাকলে পরশু (৭ ডিসেম্বর) তাকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হতে পারে। তবে বেগম খালেদা জিয়া এখনও গুরুতর অসুস্থ। তিনি দীর্ঘ বিমান ভ্রমণের (ফ্লাই করার) মতো শারীরিক অবস্থায় আছেন কি না, চিকিৎসকরা সেটি নিশ্চিত করলেই কেবল তাকে নিয়ে যাওয়া সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি