ঢাকা   ১০:১৮:৪১ এএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

দেশ হারাল এক অভিভাবক — বেগম খালেদা জিয়ার ইন্তেকাল ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ) এ সুশীল ফোরামের গভীর শোক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৪৮১ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

দেশ হারাল এক অভিভাবক — বেগম খালেদা জিয়ার ইন্তেকাল ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ) এ সুশীল ফোরামের গভীর শোক
বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল অধ্যায় আজ নিভে গেল সাবেক চারবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান, আপোষ হীন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সুশীল ফোরামর
সভাপতি, মোঃ জাহিদ
(বিশিষ্ট লেখক, কলামিস্ট ও গবেষক)
ডাঃ আল হাসান মোবারক
সাধারণ সম্পাদক, সুশীল ফোরাম
(প্রকাশক ও সম্পাদকমন্ডলী সভাপতি ) দৈনিক নবপ্রকাশ সুশীল ফোরাম পরিবার গভীরভাবে শোকাহত, ব্যথিত ও মর্মাহত।
এই শোকের ভাষা আমাদের জানা নেই, এই বেদনার পরিমাপ নেই । যিনি আজীবন দেশ, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার জন্য সংগ্রাম করেছেন — তাঁর বিদায় জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি ছিলেন সাহস, দৃঢ়তা ও আত্মত্যাগের এক অনন্য প্রতীক।

সুশীল ফোরাম মনে করে এবং দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু কোনোভাবেই একটি নিছক বা স্বাভাবিক মৃত্যু নয়। এটি ছিল বিগত সৌরাচারী ও ফ্যাসিস্ট সরকারের সুপরিকল্পিত রাজনৈতিক নিপীড়ন ও অমানবিক আচরণের পরিণতি। দীর্ঘদিনের অন্যায় কারাবন্দিত্ব, চিকিৎসা বঞ্চনা, মানসিক ও শারীরিক নির্যাতনের মধ্য দিয়ে তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে — যারই মর্মান্তিক ফল আজকের এই অপূরণীয় ক্ষতি।
এই মৃত্যু শুধু একটি ব্যক্তির মৃত্যু নয়; এটি গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকারের ওপর সরাসরি আঘাত।

সুশীল ফোরামের বিশ্বাস করে সুপরিকল্পিত হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের নৈতিক ও রাজনৈতিক দায় সংশ্লিষ্টদের নিতে হবে বলে মনে করে এবং এর একটি স্বাধীন, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন তদন্তের দাবি জানায় এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানায়।

এই গভীর শোকের মুহূর্তে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন, দলীয় নেতাকর্মী ও অসংখ্য গুণগ্রাহী মানুষের প্রতি জানাচ্ছি আমাদের অশ্রুসিক্ত সমবেদনা।
তিনি থাকবেন আমাদের স্মৃতিতে, আমাদের ইতিহাসে, আমাদের হৃদয়ের গভীরে। তাঁর আদর্শ ও সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্মের পথচলার অনুপ্রেরণা হয়ে থাকবে।
আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন — আমিন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি