1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে কনকনে শীতের রাতে শ্রমজীবীদের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ)

চৌদ্দগ্রামে কনকনে শীতের রাতে শ্রমজীবীদের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ২৩১ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কনকনে শীতের রাতে যখন চারপাশ নিস্তব্ধ, নিশিতে যখন মানুষ ঘরের উষ্ণতায় আশ্রয় খোঁজে। ঠিক তখনই মানবতার বার্তা নিয়ে রাস্তায় নেমেছেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নূরুল আমিন।

 

তীব্র শীতে কষ্টে থাকা শ্রমজীবী নারী ও পুরুষদের পাশে দাঁড়িয়ে রাতের আঁধারে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে তাদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন তিনি।

 

শুক্রবার ও শনিবার গভীর রাতে চৌদ্দগ্রাম পৌর এলাকা সহ উপজেলার বাতিসা ইউনিয়নের বিভিন্ন বাজারসহ আশপাশের এলাকায় এই কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। শীতের কষ্টে জবুথবু শ্রমজীবী মানুষেরা কম্বল পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন। কম্বলপ্রাপ্ত অনেকের মুখেই ফুটে ওঠে কৃতজ্ঞতার হাসি, চোখেমুখে দেখা যায় অচেনা আবেগ।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে সারাদেশের মতো চৌদ্দগ্রাম পৌরসভা ও উপজেলার ১৩টি ইউনিয়নে ঘন কুয়াশায় ও তীব্র শীতে জনজীবন বিপর্যন্ত হয়ে পড়েছে। ঠান্ডার কারণে কাজের সন্ধানে বের হতে পারছেন না অনেক শ্রমজীবী নারী ও পুরুষ। এমন পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে সরাসরি মাঠে নেমে এই মানবিক উদ্যোগ গ্রহণ করেন ইউএনও মো. নূরুল আমিন।

 

কম্বল পেয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে শ্রমজীবী নারী বিবি মরিয়ম বলেন, ‘আমরা গরীব মানুষ, কম্বল কেনার সামর্থ্য নেই। কয়েকদিন ধরে প্রচন্ড ঠান্ডায় খুব কষ্টে ছিলাম। আজ রাতে ইউএনও স্যার নিজ হাতে কম্বল দিয়েছেন। আল্লাহ উনাকে ভালো রাখুক, এবার অন্তত একটু শান্তিতে থাকতে পারবো।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুল আমিন বলেন এই শীতে সবচেয়ে বেশি কষ্টে আছেন শ্রমজীবী মানুষরা। তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করাই আমাদের দায়িত্ব। তাই রাতে তাদের কাছে গিয়ে কম্বল বিতরণ করেছি।

 

শীতের রাতের নীরবতায় এই উদ্যোগ যেন মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত যেখানে প্রশাসনের একজন কর্মকর্তা দায়িত্বের সীমা ছাড়িয়ে হয়ে উঠেছেন সাধারণ মানুষের আশ্রয় ও ভরসার নাম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net