1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে লবণ কারখানার মেশিনে আটকে শ্রমিকের পা বিচ্ছিন্ন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ নেতাদের নিয়ে ইউএনও’র ভূরিভোজ, এলাকায় তীব্র ক্ষোভ

ঈদগাঁওয়ে লবণ কারখানার মেশিনে আটকে শ্রমিকের পা বিচ্ছিন্ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ৪০৭ বার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।

কক্সবাজারের শিল্পনগরী ইসলামপুরে লবণ কারখানার মেশিনের ভেতর আটকে রাশেদ আবদুল্লাহ ছোটন(২০) নামে এক শ্রমিকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

 

রাশেদ উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সেম্পলবাগান এলাকার মোহাম্মদ ইসলামের ছেলে।

 

মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা ৩টার দিকে ঘটে এ দূর্ঘটনা। আহত ওই কিশোরকে প্রথমে মালুমঘাট ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

 

ঐ কারখানাটির মাঝি মোস্তক আহমদ

জানান, মিলে কাচাঁ লবণ রিসাইকেলিং করা হয়। কারখানাটিতে প্রায় ১শ জনের মত শ্রমিক কাজ করে। এদিন বিকেলে কারখানার ভেতরেই মেশিনের বেল্টে পা আটকে গেছে রাশেদের। এসময় তার ডান পা গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর সেখান থেকে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে মালুমঘাট হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেলে পাঠিয়ে দেয়া হয়।

 

হাসপাতাল থেকে রাশেদের পিতা মোহাম্মদ ইসলাম জানান, তার ২ ছেলে ২ কন্যা। রাশেদ লবণ কারখানায় কাজ করত। লবণ মিলে পা গোড়ালি বিচ্ছিন্ন হলেও পরে হাসপাতালে হাঁটুর নিচ থেকে পা কেটে ফেলা হয়েছে। প্রাথমিকভাবে মালিকপক্ষ আর্থিকভাবে সহযোগিতা করেছেন। তিনি ছেলের জন্য সকলের দোয়া কামনা করেন।

 

ইসলামপুর মিল মালিক সমিতির সাধারন সম্পাদক মনজুর আলম দাদা ঘটনার সত্যতা নিশ্চিত করে তাকে প্রাথমিকভাবে সহযোগিতা করা হয়েছে বলে জানান।

 

ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার এ জাতীয় ঘটনা কেহ বলেনি এরপরও খোঁজ নেয়া হবে বলে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net