1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে মানবিক ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বরুড়ায় আর্মি ছেলে পরিচয়ে নালিশী নিষেধাজ্ঞা ভূমি বেদখলের চেষ্টা  আসামী সুশেনের বিরুদ্ধে  গণসংযোগ : মানুষ ব্যক্তি বা দল নয়, নীতিগত পরিবর্তন চায় -শাহজালাল নবীনগরে ইসলামী ছাত্রসেনার অভিষেক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে স্বাগত র‍্যালি মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির উপকরণ রাখার অভিযোগ মাগুরার শ্রীপুরে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভিলেজ ডিফেন্স পার্টি গঠন ও উদ্বোধন জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ মাগুরার শ্রীপুরে ২টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঈদগাঁওয়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে মানবিক ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ১৯৬ বার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।

কক্সবাজারের ঈদগাঁওয়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে ঈদগাহ মানবিক ফাউন্ডেশন।

সোমবার (১২ জানুয়ারী) সকাল ১০টায় উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের  মধ্যম গজালিয়া হযরত আবু ওবাইদা (রা.) মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। শিক্ষার্থীদের হাতে খাতা, কলম, স্কেল, পেন্সিল বক্সসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ এবং  একটি বোর্ড উপহার হিসেবে প্রদান করা হয়।

উপকরণ বিতরণ করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মনির আহমদ। এসময় তিনি বলেন, উপজেলায় শিক্ষার আলো প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে ফাউন্ডেশনের কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

বিতরণকালে সংগঠনের সভাপতি মোহাম্মদ জোবাইর, সাংগঠনিক সম্পাদক  ইসতিহার হোসাইন ফাহিম, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রেজাউল কবির রাকিব, পরিকল্পনা বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন ভুট্টু,  জাফর আলমসহ মানবিক ফাউন্ডেশনের অন্যান্য প্রতিনিধি, শিক্ষক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ঈদগাহ মানবিক ফাউন্ডেশন একটি অলাভজনক মানবিক -সামাজিক সংগঠন, যা আধুনিক সমাজ গঠন ও আর্তমানবতার সেবায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ যেমন খাতা, কলম, পেন্সিল ও স্কুল ব্যাগ নিয়মিত বিতরণ করে আসছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net