1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আইসিটি মামলা থেকে খালাস পেলেন ঈদগাঁওর ছাত্রনেতা  আনিছ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

আইসিটি মামলা থেকে খালাস পেলেন ঈদগাঁওর ছাত্রনেতা  আনিছ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ১৪৫ বার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।

 

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আইসিটি মামলা থেকে খালাস পেয়েছেন কক্সবাজারের ঈদগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোঃ আনিছুর রহমান।

 

গত ১৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনাল আদালত তাকে এই খালাস প্রদান করেন।

 

আদালত সূত্রে জানা গেছে, আনিছুর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর ৩১ ও ৩৫ ধারায় মামলা দায়ের করা হয়। (মামলা নং- ৩২৩/২০২১, চট্টগ্রাম; যা মূলত ২০১৮ সালের চকবাজার থানার একটি জিআর মামলার সূত্র ধরে)।

 

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে মামলা থেকে অব্যাহতি ও খালাস প্রদানের আদেশ দেন। সম্প্রতি আদালতের এই আদেশের কপি হাতে পাওয়ার পর সংশ্লিষ্ট থানায় বিষয়টি অবহিতকরণ বা ‘রি-কল’ নোটিশ পাঠানো হয়েছে। এর ফলে তার বিরুদ্ধে থাকা এই মামলার সকল আইনি বাধ্যবাধকতা ও গ্রেফতারি পরোয়ানার অবসান ঘটলো।

 

খালাস পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় আনিছুর রহমান বলেন, বিগত বছরগুলোতে রাজনৈতিক প্রতিহিংসার কারণে একাধিক মিথ্যা ও গায়েবি মামলায় আমাকে হয়রানি করা হয়েছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম এবং আজ ন্যায়বিচার পেয়েছি। সত্যের জয় সবসময়ই অনিবার্য।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net