1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
"দুষ্টচক্র যাতে সহিষ্ণুতা ও সম্প্রীতি নষ্ট করতে না পারে এ জন্য আমাদের সজাগ হতে হবে - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল কুমিল্লার প্রথম নারী ডিসি  রোজী আক্তার  ইনানী সৈকতে নিখোঁজের ১৮ ঘন্টা পর হাটহাজারীর যুবকের মরদেহ উদ্ধার জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা

“দুষ্টচক্র যাতে সহিষ্ণুতা ও সম্প্রীতি নষ্ট করতে না পারে এ জন্য আমাদের সজাগ হতে হবে

ঈদগাঁওয়ে শ্রীমদ্ভগবদ্গীতা মহতী ধর্ম সভায়-কাজল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ১৮১ বার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার

 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজিবী বিষয়ক সম্পাদক, সদর-রামু-ঈদগাঁও আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী লুৎফুর রহমান কাজল বলেছেন-স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি দরকার। কোনো দুষ্টচক্র যাতে সহিষ্ণুতা ও সম্প্রীতি নষ্ট করতে না পারে—এ জন্য আমাদের সজাগ হতে হবে।

 

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ হরিপুর হরি মন্দিরে শ্রীমদ্ভগবদ্গীতার মহতি ধর্ম সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

 

মন্দির প্রাংগনে শুরু হওয়া মহতি ও ভক্তিমুলুক সংগীতান্জলি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহোৎসব কমিটির সভাপতি শ্রী আশিষ কুমার দে এবং শুভ উদ্বোধন ও ধর্মীয় আলোচনা করেন সাতকানিয়া ছদহা লোকনাথ ধাম অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিশ্বনাথ ব্রক্ষচারী।

 

এসময় বিশেষ অতিথিদের মধ্যে ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর, বিএনপি নেতা জানে আলম, মৃনাল আচার্য, সাবেক মেম্বার মোজাম্মেল হক, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির কোম্পানি, সহ সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক জসিম উদ্দিনসহ সনাতন ধর্মালম্বীর সকল সনাতনী ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ধর্ম সভা শুরুর পুর্বে অতিথি বৃন্দকে মন্দিরের পক্ষ হতে ফুষ্পমাল্য দিয়ে বরণ করে নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net