1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে সাংবাদিক ফখরুদ্দীন ইমনের বোন সবুরা বেগমের ইন্তেকাল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১১ মে ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঢাকায় জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর কোর কমিটিতে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – সাব্বির আহম্মেদ নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু  অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লার মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  আনোয়ারায় চাতরী চৌমুহনী বাজারে মাংস কিনলে জোর করে দিয়ে দেয় চর্বি, প্রতিবাদ করলে দেয় হুমকি  ৫৮ মাস আমার ক্ষমতা আছে, আমি যেভাবে চাই সেভাবে চলতে হবে ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার-৯ কক্সবাজারে ‘জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমাই যুক্তিখোলা বাজারে ধর্ষকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন

চৌদ্দগ্রামে সাংবাদিক ফখরুদ্দীন ইমনের বোন সবুরা বেগমের ইন্তেকাল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ১০৬ বার

 

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ‘দৈনিক সকালের সময়’ ও ‘দৈনিক ভোরের সূর্যোদয়’ এর চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি মুহা. ফখরুদ্দীন ইমন এর বড় বোন সবুরা বেগম (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

তিনি বার্ধক্যজনিত কারণে চট্টগ্রামের চকবাজারস্থ “পার্ক ভিউ হসপিটাল” এর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে এগারোটায় ইন্তেকাল করেছেন। বুধবার রাত সাড়ে নয়টায় মরহুমার নিজ বাড়ী উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি দক্ষিণ পাড়া কাজী বাড়ী সংলগ্ন মাঠে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি একই গ্রামের মরহুম আলহাজ্ব মাস্টার ওবায়দুল হক মোল্লার দ্বিতীয় মেয়ে ও একই গ্রামের কাজী মো. হাছানুজ্জামান এর সহধর্মীনি এবং চট্টগ্রামের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান “মেসার্স আজাদ স্টীল” এর স্বত্ত্বাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাজী মো. তাজুল ইসলাম, মো. সফর উদ্দীন ও আজমীর হোসেন মনির এর মমতাময়ী মা। মৃত্যুকালে তিনি স্বামী, তিন ছেলে ও চার মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

 

এদিকে সবুরা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পৃথক পৃথক শোকবার্তায় তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net