1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অপু মৃত্যুর দায় সময়ের আলো এড়াতে পারে না : ডিইউজে - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ

অপু মৃত্যুর দায় সময়ের আলো এড়াতে পারে না : ডিইউজে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২০
  • ৩৪৭ বার

জাফরুল আলম : দৈনিক সময়ের আলোর সি. সাব-এডিটর মাহমুদুল হাকিম অপুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু। মৃত্যুর কারণ নিশ্চিত না হওয়া গেলেও করোনাভাইরাসের উপসর্গ তথা জ্বর-সর্দি-কাশি নিয়ে মারা গেছে বলে পরিবারের তরফ থেকে সন্দেহ প্রকাশ করা হয়েছে।

আজ বুধবার (০৬ মে, ২০২০) এক বিবৃতিতে ডিইউজে নেতৃবৃন্দ বলেন, কিছুদিন আগে দৈনিক সময়ের আলো পত্রিকার সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবীর খোকনের করোনাভাইরাস সংক্রমণে মৃত্যুর পর, আমরা আশা করছিলাম সময়ের আলো কর্তৃপক্ষ আরও দায়িত্বশীল আচরণ করবেন। প্রতিষ্ঠানটির সকল সাংবাদিক ও কমর্চারীর করোনাভাইরাস পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করবেন কর্তৃপক্ষ।

কিন্ত, কার্যত সে ধরণের কোনও ব্যবস্থা নেয়া হয়নি। বাসা থেকে সাংবাদিকদের কাজ করার দায়সারা একখানা নোটিশ দিয়ে কর্তৃপক্ষ কার্যত তার দায়িত্ব এড়িয়ে গেছেন।

সাংবাদিক নেতৃবৃন্দ গভীর উদ্বেগ জানিয়ে বলেন, এখনও বেশ কিছু সংখ্যক গণমাধ্যম প্রতিষ্ঠান সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা করেনি। ঝুঁকি নিয়েই প্রতিদিন সাংবাদিকদের দায়িত্ব পালন করতে হচ্ছে। যা অমানবিক।

করোনাভাইরাসে আক্রান্ত সাংবাদিকদের চিকিৎসার ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বহন করার জন্য ইতিপূর্বে একাধিকবার ডিইউজের তরফে দাবি জানানোর পরেও করোনা সংক্রমণে আক্রান্ত কয়েকজন অভিযোগ করেছেন, তারা নিজের খরচে চিকিৎসার ব্যয় বহন করতে বাধ্য হয়েছেন।

বিবৃতিতে ডিইউজে নেতারা বলেন, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সাংবাদিকের পরিবারের দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বহন করতে হবে। তাছাড়া, এ ধরণের মর্মান্তিক মৃত্যুর ক্ষেত্রে সরকারেরও এগিয়ে আসতে হবে বলে ডিইউজে আশা করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net