ঢাকা   ১০:০৫:৩৭ এএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

নবীনগরে প্রাথমিক মেধাবৃত্তি অন্বেষণ ও কৃতি শিক্ষক-শিক্ষার্থী সংবর্ধনা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ৪৫৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে “ইব্রাহিমপুর ইউনিয়ন আমাদের অহংকার” গ্রুপের উদ্যোগে এবং আহসানউল্লাহ চৌধুরী এসবি ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ইব্রাহিমপুর ইউনিয়ন প্রাথমিক মেধাবৃত্তি অন্বেষণ ও কৃতি শিক্ষক-শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার সকালে উপজেলা মডেল মসজিদ চত্বরে এ সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহসানউল্লাহ চৌধুরী এসবি ফাউন্ডেশনের উপদেষ্টা ও স্পেন প্রবাসী সুমেল চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী নাজমুল হোসেন তাপস এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক শরিফুল হক সুমন।

 

শিক্ষক আবু ইউসুফের সঞ্চালনা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, ইব্রাহিমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক এটিএম আব্দুল্লাহ, আসানুল্লাহ চৌধুরী এসবি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তালাত মাহমুদ চৌধুরী সাদ্দাম প্রমুখ।

 

অনুষ্ঠানটির আয়োজন করে এডমিন প্যানেল এবং সার্বিক সহযোগিতায় ছিলেন এডমিন প্যানেল সদস্যরা সহ আতিকুর রহমান রনি, আতিকুর রহমান, আবুল বাশার, ইব্রাহিম মিয়া, তানভীর ইসলাম, নুরজামাল, নোয়াব মিয়া, মোশারফ রেবেল মামুন মিয়া, হৃদয় হায়দার ও আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি