1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কথা ও কর্মের মাধ্যমেই মানুষের কল্যাণে কাজ করতে হবে-বাঁশখালীতে ছাত্রদলের প্রশিক্ষণ কর্মশালায় পাপ্পা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন  বৃহত্তর নোয়াখালীকে বাঁচাতে মুছাপুর রেগুলেটর পুনঃস্থাপন জরুরী: পানিসম্পদ মন্ত্রী  ঈদগাঁওয়ে যানজট নিরসনে পুলিশের সচেতনতা মূলক কার্যক্রম নারীর ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয় : প্রধানমন্ত্রী দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন প্রধানমন্ত্রীর আর্ত-মানবতার সেবায় ইফতার বিতরণ : মানবিক সমাজ গঠনের এক উজ্জ্বল দৃষ্টান্ত কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসের সকল রোগীর অগ্রিম ফি দিলেন নোয়াখালী ৫ আসনের এম পি  ঈদে সাংবাদিকদের বেতন-বোনাস ও ৫ দিনের ছুটি দাবি বিএফইউজে-ডিইউজে’র ইসলামী ব্যাংকের সাথে আমেরিকান ওয়েলনেস সেন্টার বাংলাদেশ-এর চুক্তি বাণিজ্য মন্ত্রণালয়ের ভূয়া কর্মচারী পরিচয় দিয়ে অডেল সম্পদের মালিক সুজন 

কথা ও কর্মের মাধ্যমেই মানুষের কল্যাণে কাজ করতে হবে-বাঁশখালীতে ছাত্রদলের প্রশিক্ষণ কর্মশালায় পাপ্পা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ১০৯ বার

বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালীতে ছাত্রদল আয়োজিত দেশগড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় চট্টগ্রাম-১৬ বাঁশখালী সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, আমাদের আচরণ, কথা ও কর্মের মাধ্যমেই মানুষ বিএনপিকে বিচার করবে। তাই আমাদের হতে হবে সৎ, আদর্শবান, ত্যাগী ও জনগণের পাশে থাকা রাজনৈতিক কর্মী। বাংলাদেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে। গণতন্ত্র সংকুচিত, মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, অর্থনীতি চাপে, বেকারত্ব বেড়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা। দিশেহারা মানুষের মুক্তির একমাত্র উপায় হচ্ছে নির্বাচিত গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। এই দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে শুধু দলীয় নেতৃত্বই নয়, আমাদের মতো তৃণমূলের নেতা-কর্মীদের ভূমিকা রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এই বাস্তবতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি সুস্পষ্ট, বাস্তবসম্মত ও জনগণকেন্দ্রিক দেশ গড়ার পরিকল্পনা জাতির সামনে তুলে ধরেছে। পরিকল্পনাগুলো মধ্যে শিক্ষার উন্নয়ন, ক্ষুধা ও দারিদ্র মুক্ত পরিবার গঠনে ফ্যমিলি কার্ড ও কৃষিকদের উন্নয়নে কৃষি কার্ড প্রণয়ন, বেকার সমস্যা দূরীকরণে কর্মসংস্থান তৈরীর উদ্যোগ, নদী খাল বিল ও পরিবেশ রক্ষায় পদক্ষেপ গ্রহণ, ইমাম খতিব মুয়াজ্জিন সাহেবগণ, একইভাবে

অন্যান্য ধর্মালম্বীদের ধর্মীয় প্রধানদের সামাজিক মর্যাদা ও জীবনমান উন্নয়ন, দুর্নীতিমুক্ত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা, ক্রীড়া উন্নয়নে পরিকল্পনাগুলো ছিলো উল্লেখযোগ্য।

 

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুস সবুরের সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠিত দেশগড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা গত বৃহস্পতিবার বাঁশখালী উপজেলার এসকেবি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে।

দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ফরহাদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৬ বাঁশখালী সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, উদ্বোধক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি, প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ, বিষয় ভিত্তিক আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি রাশেদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন আসিফ, ক্রিয়েটিভ টেকনোলজি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি তাজকিয়া রহমান বাবর, উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সদস্য মোহাম্মদ তৈয়ব, মোহাম্মদ মারুফ, চট্টগ্রাম ভেটেনারি এ্যানিমল সাইন্স বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মইনুল হাসান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি আয়াছ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তারেকুর রহমান, সাংগঠনিক সম্পাদক কাইদুল ওয়াদুদ জিসান, বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জাহেদ হাসান তারেক, ইসলামিয়া কলেজ ছাত্রদলের সভাপতি আমজাদ হোসেন মারুফ, সরকারি আলাওল কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিনহাজ, পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধরণ সম্পাদক নাইম উদ্দীন, বুড়িশ্চর জিয়াউল উলুম মাদরাসা ছাত্রদলের সভাপতি মুহিব্বুল্লাহ, সাধারণ সম্পাদক আবু ছালেক ও রাজাখালী বিইউআই কামিল মাদ্রাসা ছাত্রদলের সভাপতি জিল্লুর রহমান প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net