1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা থেকে বঞ্ছিত ঈদগাঁওর সাংবাদিকরা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক

নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা থেকে বঞ্ছিত ঈদগাঁওর সাংবাদিকরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ১৮৭ বার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।

 

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত কক্সবাজার জেলার গণমাধ্যমকর্মীদের জন্য নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা থেকে বঞ্ছিত হয়েছেন ঈদগাঁও উপজেলার গণমাধ্যমকর্মীরা।

 

কক্সবাজার জেলা পরিষদ মিলনায়তনে ২১ ও ২২ জানুয়ারি দুই দিন ব্যাপি শুরু হওয়া প্রশিক্ষণ কর্মশালায় ঈদগাঁও উপজেলার মূলধারার গণমাধ্যমকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত এ গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ থেকে বঞ্ছিত হয়েছেন।

 

উপজেলার গণমাধ্যমকর্মীরা হতাশা প্রকাশ করে বলেন, বছরের পর বছর ধরে উপজেলার গণমাধ্যমকর্মীরা সংবাদিকতা বিষয়ক সরকারি ও এনজিও সংস্থা কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা থেকে উপেক্ষিত থেকেছেন। এবারও তার ব্যতিক্রম ঘটেনি।

 

প্রসঙ্গত উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফারুক ওয়াসিফ, মহাপরিচালক, পিআইবি।

 

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পিআইবি প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন শারমীন রিনভী, নির্বাচন রিপোর্টিং বিশেষজ্ঞ ও সাবেক সভাপতি ইআরএফ, সিনিয়র সাংবাদিক খাজা মাঈন উদ্দিন।

 

প্রশিক্ষণ কার্যক্রম বৃহস্পতিবার(২২ জানুয়ারি) সমাপ্ত হবে। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোঃ আঃ মান্নান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, কক্সবাজার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net