1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের জেলা প্রধান সমন্বয়ক হলেন নিজাম উদ্দিন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল

খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের জেলা প্রধান সমন্বয়ক হলেন নিজাম উদ্দিন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ২৫২ বার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ি পার্বত্য জেলায় সিএইচটি সম্প্রীতি জোটের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে মোঃ নিজাম উদ্দিনকে জেলা প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী তিন (৩) মাসের জন্য তাকে দায়িত্বপ্রাপ্ত প্রধান হিসেবে মনোনীত করা হয়েছে।

 

সিএইচটি সম্প্রীতি জোটের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক যৌথ আলোচনা সভার সিদ্ধান্ত অনুযায়ী এ মনোনয়ন দেওয়া হয়। ২৪ জানুয়ারি সংগঠনের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার থোয়া ইচিং মং শাক-এর স্বাক্ষরিত এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও কার্যকর, শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মোঃ নিজাম উদ্দিনের নেতৃত্বে খাগড়াছড়ি জেলায় সিএইচটি সম্প্রীতি জোটের কার্যক্রম নতুন গতি পাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

 

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, খাগড়াছড়ি পার্বত্য জেলায় বসবাসরত বাঙালি, মারমা, ত্রিপুরা, সাঁওতাল, বড়ুয়া, হিন্দু ও চাকমা—এই সাতটি জাতিসত্তার মধ্যে পারস্পরিক শান্তি, সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠায় সংগঠনের বিভিন্ন কর্মসূচি কার্যকরভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সিএইচটি সম্প্রীতি জোট।

 

সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, মোঃ নিজাম উদ্দিনের দক্ষ নেতৃত্বে জেলা পর্যায়ে সিএইচটি সম্প্রীতি জোটের সাংগঠনিক কাঠামো আরও সুদৃঢ় হবে এবং পাহাড়ি-বাঙালি সম্প্রীতি রক্ষায় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net