1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের প্রীতি সম্মিলনী অনুষ্ঠিত  - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের প্রীতি সম্মিলনী অনুষ্ঠিত 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ২৫৫ বার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।

সম্প্রীতি, ভ্রাতৃত্ব ঐক্য স্লোগানে কক্সবাজারের ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের প্রীতি সম্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এই সম্মিলনে সাংবাদিকরা যে কোনো পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ঘোষণা করেন। ২৪ জানুয়ারি শনিবার দুপুরে উপজেলা পরিষদের হল রুমে পবিত্র কোরআন তেলাওয়াত মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান এবং সম্মানীয় অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি, দৈনিক সাঙ্গু সম্পাদক কবির হোসেন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর সলিম উল্লাহ জিহাদি, ইসলামপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসাইন ও ইসলামাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব সভাপতি সেলিম উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্কব্য দেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান আজাদ। প্রেসক্লাবের সহ সভাপতি কাফি আনোয়ারের  সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিবিএন বার্তা সম্পাদক ইমাম খাইর, উপজেলা অনলাইন প্রেসক্ৱাব সভাপতি মিছবাহ উদ্দিন ও ছাত্রনেতা হাবিব আজাদ প্রমুখ।

 

এসময় এনটিভি জেলা প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু, সাংবাদিক বেদারুল ইসলাম,  ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুনর রশিদ,  ঈদগাঁও ইউনিয়ন বিএনপির সহ সভাপতি জাহাঙ্গীর বাঙ্গালী, জুলাই যোদ্ধা এড. এসকে ফারুকী, এড মোবারক সাঈদ, মানবিক ফাউন্ডেশনের মনির আহমদ, ইউপি মেম্বার জুনাইদ জিকু, প্রেসক্ৱাবের নির্বাহী সদস্য গিয়াস উদ্দিন,  আমারদেশ প্রতিনিধি আনোয়ার হোসাইন, বাংলা মেইল প্রতিনিধি নুরুুল আমিন হেলালী,  দৈনিক মিল্লাত প্রতিনিধি এইচএন আলম, সাংবাদিক বদিউল আলম বাহাদুর, ঈদগাঁও লাইভ টিভির মোঃ বজলুর রহমান,ঈদগাঁও উপজেলা দর্পনের রবিউল আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে কক্সবাজার প্রেসক্লাব সভাপতি – সাধারন সম্পাদককে সম্মাননা স্মারক ও বিশেষ অতিথিদের শুভেচ্ছা স্মারক উপহার তুলে দেয়া হয়।

 

পরে চট্টগ্রামের সাড়া জাগানো দৈনিক সাঙ্গুর ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেকে কেটে উদযাপন করা হয়েছে। শেষে দুপুরের মধ্যহ্ন ভোজ পরিবেশন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net