1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসামে নতুর আরও ২ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ১৩ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

লাকসামে নতুর আরও ২ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ১৩

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২০
  • ৩৪৬ বার

লাকসামে প্রতিনিধি :
লাকসামে নতুন আরও ২ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (৫ মে) রাত সাড়ে ১১টায় লাকসাম উপজেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। এ নিয়ে লাকসামে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ জনে।
জানা যায়,রবিবার (৩ মে) লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব)-এর করোনা পজিটিভ আসার পর হাসপাতাল ও আশেপাশের এলাকার সন্দেহভাজন আরও কয়েকজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।
তাদের মধ্যে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে দুইজনের করোনা রিপোর্ট পজেটিভ আসার বিষয়টি নিশ্চিত করা হয়।
নতুন দুইজনের মধ্যে একজন করোনায় আক্রান্ত মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব)-এর অধীনে প্যাথলজি কাজের প্রশিক্ষণ নিচ্ছিল। অন্যজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সামনিরপুল এলাকার মুদি ব্যবসায়ী।
তাদের তিনজনই প্রয়োজনের তাগিদে একজন অন্যজনের সংস্পর্শে ছিলেন। নতুন আক্রান্ত দুই যুবকের মধ্যে মধ্যে একজনের আনুমানিক বয়স ৩৫ আর অন্যজনের ২৪ বছর বলে জানা গেছে।
কুমিল্লা জেলা স্বাস্থ্যবিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করার পরপরই নতুন আক্রান্ত দুইজনকে হোম আইসলোশানে রেখে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা শুরু হয়েছে। তাদের দুইজনের বাড়ি লকডাউন করা হয়েছে। সর্বশেষ খবর পর্যন্ত লাকসামে সর্বমোট ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছে।
ক্রমাগত আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় শহরবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
লাকসাম স্বাস্থ্যবিভাগ গঠিত করোনা র‌্যাপিড রেসপন্স টিমের সদস্য ডা. আবদুল মতিন নতুন দুইজন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন। তিনি সকলকে স্বাস্থ্যবিধি বাসা-বাড়িতে অবস্থানের পরামর্শ দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net