ঢাকা   ০৯:১২:৫৪ এএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

ঈদগাঁওয়ে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ব্রিফিং দিলেন ডিসি-পুলিশ সুপার 

অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দিতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ২৬৯ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।

 

আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কক্সবাজার-০৩ ( সদর- রামু -ঈদগাঁও)  আসনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করণের অংশ হিসেবে ঈদগাঁও  উপজেলা নির্বাচন কমিশনের আয়োজনে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নিয়ে প্রশাসনের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহষ্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন কক্সবাজারের জেলা প্রশাসক ও জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মোঃ আঃ মান্নান।

 

ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মীর কামরুজ্জামান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কক্সবাজারের জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান এবং জেলা নির্বাচন অফিসার মোঃ আজিজ।

 

অনুষ্ঠিত ব্রিফিং অনুষ্ঠানে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ভোটগ্রহণকারীদের দায়িত্ববণ্টন এবং কার্যপ্রণালী বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের যথাযথভাবে দায়িত্ব পালনের গুরুত্ব আরোপসহ প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

 

এছাড়াও ভোটকেন্দ্রসমূহে বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণের বিষয়টি তুলে ধরা হয়। এ সময় বডি ওর্ন ক্যামেরার ব্যবহারিক সুবিধা, কার্যকারিতা ও নির্বাচনকালীন স্বচ্ছতা নিশ্চিতকরণে এর গুরুত্ব সম্পর্কে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের অবহিত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি