1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে কাপড়ের দোকান ও জুতার দোকান খোলা রেখে ঈদের বেচাকেনা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ঢেলে সাজাতে হবে – মাগুরায় শ্রমিক সমাবেশে এ্যাড, আতিকুর রহমান  নানা আয়োজনে ঢাকার মিরপুর “ল” কলেজের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঈদগাঁওয়ে দুর্যোগে মানবিক উদ্যোগ: বন্যার্তদের পাশে লায়েক ইবনে ফাজেল ঈদগাঁওয়ে পানিবন্দী মানুষের মাঝে এমপি কাজলের ত্রাণ সহায়তা বিতরণ আনোয়ারায় বন্যাকবলিত ৩০০ পরিবারের মাঝে চেয়ারম্যান প্রার্থী নুরুল কবির রানার ত্রাণ বিতরণ প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা হাটহাজারীতে নিজ মেয়ের সামনে খুন হলেন পুলিশের সোর্স আজম এসো আলোর সন্ধানে যুব সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পানিবন্দি মানুষের পাশে এমপি লুৎফর রহমান কাজলের  সহায়তা  চকরিয়ায় জীপ গাড়ি ভর্তি কলা লুটের ঘটনায় থানায় অভিযোগ 

রাউজানে প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে কাপড়ের দোকান ও জুতার দোকান খোলা রেখে ঈদের বেচাকেনা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ৩৬৪ বার

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ
করোনা লকডাউনের মধ্যে রাউজান উপজেলা সদর ফকির হাটে কাপড়ের দোকান ও জুতার দোকানের দরজার একটি অংশ খোলা রেখে বেচাকেনা করছে ব্যবসায়ীরা। ৬মে বুধবার বিকেলে রাউজান গহিরা ও রাউজান সদর ফকির হাট বাজারে ও বিভিন্ন শপিং মল ঘুরে এই দৃশ্য চোখে পড়ে।

সরকারী নির্দেশনা অমান্য করে রাউজান সদরে ফকির হাট বাজারের ভিত্তরে চৌধুরী ষ্টোর, মনে রেখ, বিউ শপিং,দোয়া শাড়ীজ,মারের ছোয়া,মুছা ষ্টোর ডিউ শপিং মল, তাহের প্লাজা মাকের্ট, ছত্তার মাকের্ট, মামনি শপিং মাকের্ট,মায়াপরী,আলো শাড়িজ সহ শতাধিক কাপড়ের দোকান ও জুতার দোকানের দরজার একটি পাঠ খোলে ক্রেতাদের ভেতরে ডেকে ঈদের জমজমাট কেনাবেচা করছে।এতে দোকানের ভেতর নারী-পুরুষ কেনা কাটা করার জন্য জনসমাগম ঘটে।

এদিকে ছোট ব্যবসায়ীদের অভিযোগ আমরা দোকান খোলে ব্যবসা করলে উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ অভিযাণ চালিয়ে জরিমানা করেন।এরপর থেকে আমরা দোকান বন্ধ রেখেছি।তবে বড় ব্যবসায়ীরা প্রশাসন চলে গেলে তাদের চোখে ফাঁকি দিয়ে দোকান খোলা রেখে ভেতরে নারী পুরুষের জনসমাগম করে ঈদের কেনাবেচা করছে।

বিষয়ে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন,সরকারী নির্দেশনা রয়েছে করোনা সংক্রমণ ঠেকাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য দোকান ছাড়া আরো কোনো ব্যবসা প্রতিষ্ঠান না খোলার জন্য নির্দেশ দেয়া হয়। নির্দেশনা অমান্য করে কাপড়ের দোকান ও জুতার দোকান খোলা রাখায় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযাণ চালিয়ে জরিমানা করা হয়েছে।যারা ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে জনসমাগম করে কেনাবেচা করছেন তাদের বিরুদ্ধেও আইনগত কঠোর ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net