1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শবে বরাতের বিশেষ আয়োজনে রাখুন পাকা পেঁপের হালুয়া - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হবিগঞ্জে নিখোঁজের দুদিন পর সিএনজি চালকের মরদেহ উদ্ধার বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি কুমিল্লা সিটি স্কুলের কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকার ইসলামবাগ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবক নিখোঁজ  চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বিএনপির জন্য ১৭ বছর রাজপথে, এখন দিনমজুর জজ মিয়ার চাওয়া শুধু একটি ঘর সাতকানিয়ায় শাহজাহান চৌধুরীর উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

শবে বরাতের বিশেষ আয়োজনে রাখুন পাকা পেঁপের হালুয়া

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৫৭ বার

লাইফস্টাইল ডেস্ক

 

শবে বরাত মানেই ইবাদতের পাশাপাশি ঘরজুড়ে এক ধরনের শান্ত উৎসবের আবহ। এই পবিত্র রাতে অনেক ঘরেই থাকে বিশেষ খাবারের আয়োজন যেন ইবাদতের পর প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নেওয়া যায় একটু মিষ্টি সুখ। ভাজাপোড়া বা ভারী মিষ্টির বাইরে স্বাস্থ্যকর ও সুস্বাদু কিছু রাখতে চাইলে দারুণ একটি বিকল্প হতে পারে পাকা পেঁপের হালুয়া। সহজ উপকরণে তৈরি এই হালুয়া যেমন মুখরোচক, তেমনি পুষ্টিগুণেও ভরপুর। শবে বরাতের বিশেষ আয়োজনে যা এনে দিতে পারে ভিন্ন স্বাদ ও আন্তরিকতার ছোঁয়া।

 

উপকরণ

পাঁকা পেঁপে ৩ কাপ

চিনি ৪ চা-চামচ (স্বাদমতো)

ঘি ২ চা-চামচ

কাজুবাদাম কুচি আধা কাপ

এলাচ গুঁড়ো ১ চা-চামচ

প্রথমেই পাকা পেঁপে খোসা ছাড়িয়ে ও বিচি ফেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এবার একটি কড়াইতে ঘি গরম করে এলাচ ফোড়ন দিন। এরপর ব্লেন্ড করা পেঁপে দিয়ে মাঝারি আঁচে নাড়তে থাকুন যতক্ষণ না পেঁপের পানি শুকিয়ে তেল ছেড়ে দেয়। এবার চিনি দিয়ে অল্প আঁচে রান্না করুন যতক্ষণ না পানি শুকিয়ে যায়। নাড়তে নাড়তে মিশ্রণটি ঘন হয়ে আঠালো হয়ে এলে এবং ঘি আলাদা হলে নামিয়ে ফেলুন। এবার কাজুবাদাম বা অন্যান্য ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার পাকা পেঁপের হালুয়া।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net