1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নতুন বাংলাদেশ তৈরিতে ভূমিকা রাখতে আমরা সম্মিলিতভাবে সরকারি কর্মকর্তারা মাঠে নেমেছি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ)

নতুন বাংলাদেশ তৈরিতে ভূমিকা রাখতে আমরা সম্মিলিতভাবে সরকারি কর্মকর্তারা মাঠে নেমেছি

চন্দনাইশে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা – জাহিদুল ইসলাম মিঞা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৫২ বার

এস.এম.জাকির, চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি:

 

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে চন্দনাইশ উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত ৪ ফেব্রুয়ারী বিকালে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ রাজিব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এর রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজিম উদ্দীন খাঁন, পিএসসি,জি, ১২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মাহমুদুল হাসান, চট্টগ্রাম জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট (অতি:দা:) ও পরিচালক মোহাম্মদ মোস্তাক আহমদ, চট্টগ্রাম জেলার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক গোলাম মঈনউদ্দিন হাসান, চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরীফ উদ্দিন, চট্টগ্রাম জেলার আনসার ও ভিডিপির কমান্ডার পারভীন আক্তার, চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ। উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার ভূমি ঝন্টু বিকাশ চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আজাদ হোসেন, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক। প্রধান অতিথি চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, নতুন বাংলাদেশ তৈরিতে ভূমিকা রাখতে আমরা সম্মিলিতভাবে সরকারি কর্মকর্তারা মাঠে নেমেছি। এ নির্বাচন ক্ষমতার পালাবদল নয়, চেয়ার পরিবর্তনের নয়, নতুন বাংলাদেশের রূপরেখা। এটা বাংলাদেশকে পরিবর্তনের ও মেরামতের আয়োজন। কোনোভাবে পরাজিত হওয়ার সুযোগ নেই, জয় আনতে হবে। রাষ্ট্রের ভাবমর্তি দেশ-বিদেশের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে। এজন্য সকল প্রকার নিরাপত্তার ব্যবস্থ্য নিশ্চিত করা হয়েছে। ইতিপূর্বে দেশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে, আমাদের গায়ে যে কাদা লেগেছে তা দূর করে দেশ তৈরি করতে হবে। আমি, আপনি আমাদের সন্তান নিরাপদে যেন থাকতে পারে, সে জন্য দায়িত্বশীল হিসেবে শতভাগ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। দায় নির্বাচন কমিশন নিবে না, মনিটরিং চলছে। দায়িত্বশীল, নিষ্ঠাবান হিসেবে কাজ দেখাতে হবে। যে কোনো দুর্ঘটনায় ৩ থেকে ৫ মিনিটের মধ্যে প্রশাসনের লোক হাজির হবে। এটা শুধু দলীয় ভোট নয়, সাথে গায়কোটও রয়েছে, এই ব্যাপারে প্রয়োজনে ভোটারদের বুঝাতে হবে। এ ব্যাপারে আপনার প্রস্তুত হয়ে আসবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net