1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লা'য় একুশে টিভির অফিসে ক্যামেরাপার্সন ইয়াবাসহ আটক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

কুমিল্লা’য় একুশে টিভির অফিসে ক্যামেরাপার্সন ইয়াবাসহ আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৪৮ বার

কুমিল্লা  প্রতিনিধি

নির্বাচনকে কেন্দ্র করে ভারতের সীমান্তবর্তী এলাকা কুমিল্লায় মাদক চোরাকারবারীদের অপরাধ কিছুটা বৃদ্ধি পেলেও কুমিল্লা জেলা পুলিশের তৎপরতা ও নজরদারিতায়  থমকে যাচ্ছে মাদককের পরিবহন স্থানান্তর। তেমনি কুমিল্লা কোতয়ালী থানার পুলিশ সদস্যরা মাদক অভিযানেও পিছিয়ে নেই।

 

 

এরই ধারাবাহিকতায় কুমিল্লা কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে একুশে টেলিভিশন(ইটিভি’র) কুমিল্লা জেলা কার্যালয়ে ক্যামেরাপার্সন রাজীব বনিক(৩৫)কে ইয়াবাসহ আটক করে কোতয়ালী মডেল থানার চৌকস অফিসার এসআই আব্দুল আলীম।

 

 

পুলিশের সূত্রে জানা যায়, গত শনিবার(৩১ জানুয়ারী) রাত ১২টায় এসআই আব্দুল আলীম ডিউটি চলাকালীন গোপন সংবাদ পেয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন দারোগাবাড়ি বজ্রপুর এলাকায় একুশে টেলিভিশন কার্যালয়ে অভিযান চালায়। অভিযান পরিচালনা করে হাতে নাতে তের (১৩)পিস ইয়াবাসহ আটক করে রাজীব বনিক নামের একুশে টেলিভিশন(ইটিভি’র) ক্যামেরা পার্সনকে। আটককৃত রাজীব বনিকের সাথে থাকা অন্যান্য মাদক সরবরাহকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে অন্ধকারে পালিয়ে যায়।

 

 

এ ঘটনায় কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) তৌহিদুল আনোয়ার প্রতিবেদককে বলেন- কোতোয়ালী মডেল থানার পুলিশ সদস্যরা ইটিভির কার্যালয়ে অভিযান পরিচালনা করে ১৩ পিস ইয়াবাসহ আটক করে রাজিব বনিক নামের একুশে টেলিভিশনের ক্যামেরা পার্সনকে।

 

 

অত্র ঘটনায় কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য আইন-২০১৮ এর ধারা অনুযায়ী মামলা রের্কড করা হয়। মামলা নং-৯৪/২৫। আটককৃত মাদককারবারী রাজীব বনিক(৩৫) কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net