1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা কর্ণফুলীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন কৃষকদের আত্মনির্ভরশীল ও স্বচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী আজ পহেলা বৈশাখ : বাংলা ১৪৩৩ সালের প্রথম দিন নোয়াখালী-১ আসনে এমপি, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বিজয়েসুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন এমপি ফখরুল ইসলাম  কুমিল্লায় এনসিপি’র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫৩ বার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি।।

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া কর্তৃক ওই আসনের সাবেক সকল সংসদ সদস্যকে ঢালাওভাবে ‘অপদার্থ’ বলে আখ্যায়িত করার প্রতিবাদে এবং এ ধরনের বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে নবীগঞ্জে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নবীগঞ্জ নতুন বাজার মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ‘সর্বস্তরের সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও ওভারসিজ সাংবাদিক আশরাফ উদ্দিন। কর্মসূচি পরিচালনা করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও সাংবাদিক মুরাদ আহমদ।মানববন্ধনে বক্তব্য রাখেন দীঘলবাক ইউনিয়নের বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল বারিক রনি, উপজেলা গণফোরামের সভাপতি হাফেজ সাইফুর রহমান, বিশিষ্ট মুরুব্বি কমান্ডার এম এ খালেক, উপজেলা খেলাফত মজলিশের সহসভাপতি মাওলানা মোশাহিদ আলী এবং যুবনেতা আব্দুর রকিব।

এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মুক্তাদির চৌধুরী, উপজেলা জাতীয় স্বেচ্ছা পার্টির সভাপতি মিলাদ হোসেন সুমনসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।সভাপতির বক্তব্যে আশরাফ উদ্দিন বলেন, নির্বাচনী মাঠে এসে ড. রেজা কিবরিয়া নবীগঞ্জ ও বাহুবলের মানুষকে অশিক্ষিত বলে হেয় করেছেন। শুধু তাই নয়, এই এলাকার সাবেক বর্ষীয়ান সংসদ সদস্যসহ সকল এমপিকে ঢালাওভাবে ‘অপদার্থ’ আখ্যা দিয়ে তিনি কুরুচিপূর্ণ ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, ড. রেজা কিবরিয়ার সহধর্মিণী সিমি কিবরিয়া হাসপাতাল, স্কুল ও রাস্তা নির্মাণের কথা উল্লেখ করে বলেছেন—নবীগঞ্জ ও বাহুবলের জনগণ তা তাদের ‘চৌদ্দ গোষ্ঠিসহ’ ভোগ করবে, যা অত্যন্ত অবমাননাকর ও ঘৃণার বহিঃপ্রকাশ।

বক্তারা এ ধরনের বক্তব্যকে এলাকার জনগণের জন্য চরম অপমানজনক উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে ড. রেজা কিবরিয়া ও তার সহধর্মিণীর বক্তব্য প্রত্যাহার করে জাতির সামনে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জোর দাবি জানান তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net