1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয় - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ‎বন্য হাতির আক্রমনে কৃষকের মৃত্যু মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাতকানিয়ায় বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার চন্দনাইশ বৈলতলীতে বলি খেলায় চ্যাম্পিয়ন প্রাইজমানি গ্রহণ করছেন ওসমান বলি চন্দনাইশ বরকলে শতবর্ষের বিশ্ব পুকুরের বলি খেলায় কানায় কানায় পরিপূর্ণ মাঠ চৌদ্দগ্রামে নববর্ষ উপলক্ষে আলকরা ইউপি’র চেয়ারম্যান প্রার্থীর পক্ষে গণসংযোগ ও মিষ্টান্ন বিতরণ ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ টঙ্গীতে প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপির বিক্ষোভ; নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবি ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩৭ বার

শামীম চৌধুরী,নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিবেদক।।

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মননিত প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয় পেয়েছেন। তিনি সাবেক সংসদ সদস্য বিএনপির স্থায়ী কমিটির সাবেক নির্বাহী সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়াকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে জয় ছিনিয়ে আনেন।১২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবীগঞ্জ উপজেলার ১১৬টি এবং বাহুবল উপজেলার ৬১টি আসন মিলে মোট ১৭৭টি আসনে ড, রেজা কিবরিয়া ধানের শীষ প্রতিক নিয়ে ১ লক্ষ ১১ হাজার ৭৩ ভোট পেয়ে জয় লাভ করেন। তিনি বিপুল ভোটের ব্যবধানে সাবেক এমপিকে তৃতীয় স্থানে পেলে জয়লাভ করেছেন। দুই উপজেলার মোট ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসাবে তিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী রিক্সা প্রতিক নিয়ে পেয়েছেন ৫৫ হাজার ২ শত ৪৫ ভোট। স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি শেখ সুজাত মিয়া ঘোড়া প্রতিক নিয়ে পেয়েছেন ৩৪ হাজার ৪ শত ৬২ ভোট। এছাড়া ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মোহাম্মদ বদরুর রেজা চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ২ শত ৪৪ ভোট, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ) এর প্রার্থী কাজী তোফায়েল আহমেদ মোটরগাড়ি প্রতিক নিয়ে পেয়েছেন ৬ শত ৩৯ ভোট।দুই উপজেলার সম্মিলিত ফলে দেখা যায়, বিএনপি প্রার্থী নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে উল্লেখযোগ্য ব্যবধানে জয়লাভ করেছেন । অবাদ সুন্দর ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের এ বিশাল বিজয়ী বিএনেি প্রার্থী ড. রেজা কিবরিয়াসহ দলের সকল নেতাকর্মীরা খুব আনন্দ উল্লাস করছেন।হবিগঞ্জ-১ আসনের এ ফলাফলে এলাকায় রাজনৈতিকভাবে বিএনপির অবস্থান আরও শক্ত হয়েছে বলে মনে করছেন দলের সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net