1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত

৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩৬ বার

এম.এ মান্নান লাকসাম-মনোহরগঞ্জ(কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ১ লাখ ৬৮ হাজার ১০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আবুল কালাম। তার নিকটতম প্রার্থী জামায়াতের দাঁড়িপাল্লা  প্রার্থী ড.এ কে এম সরওয়ার উদ্দিন সিদ্দিকী  পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ৪৫৪ ভোট। অর্থাৎ বিএনপির প্রার্থী আবুল কালাম ৫৪ হাজার ৬৫৪ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

বেসরকারি ভাবে বৃহস্পতিবার রাতে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী (রিটার্নিং কর্মকর্তারা) পৃথক পৃথক ভাবে স্বাক্ষরিত এ ফল ঘোষণা করেন।লাকসাম-মনোহরগঞ্জ উপজেলায় ১৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত কুমিল্লা-৯ আসন। আর এ দুই উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের ২৫৭ নং আসন। এবারের নির্বাচনে কুমিল্লা-৯ আসনে মোট ভোটার রয়েছে ৪ লাখ ৭৮ হাজার ৫৩৫ জন। এ দুই উপজেলায় পুরুষ ভোটার ২ লাখ ৪৭ হাজার ৭৬৫ জন এবং নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৭৬৯ জন। এ ছাড়া আসনটির লাকসাম উপজেলায় ১জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। এ আসনটিতে দুটি উপজেলায় ১৩৪ টি ভোট কেন্দ্রে ৯৬৪ টি ভোট কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

এর মধ্যে ভোট দিয়েছেন ৩ লাখ ৩ হাজার ২০৮ জন। ভোট বাতিল হয়েছে ৮ হাজার ৫০৫টি। সেই হিসাবে বৈধ ভোট ছিল ২ লাখ ৯৪ হাজার ৯১৬টি।

এ আসনে অন্য প্রার্থীদের মধ্যে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী আবু বকর ছিদ্দিক চেয়ার প্রতীক নিয়ে ৩ হাজার ৮৭৫ ভোট পেয়েছে।

এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সেলিম মাহমুদ হাতপাখা প্রতকে ৭ হাজার ৪৫৯ ভোট। জাতীয় পার্টি গোলাম মোস্তফা লাঙ্গল প্রতীকে ভোট ১ হাজার ১৯৯। স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম হাস প্রতীক ৩৩৩,স্বতন্ত্র প্রার্থী সামিয়া আজিম দোলা ফুটবল প্রতীক নিয়ে ৩৬৪ ভোট এবং মুক্তি জোট ছড়ি প্রতীক পেয়েছে ১২৪ ভোট পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net