1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল চট্টগ্রাম-১৪ আসনের ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত  চন্দনাইশ-সাতকানিয়াবাসীর ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি জসিম উদ্দীন আহমেদ ঈদগাঁওয়ে রাক্ষুসে ডেভলাপারের নাটকীয় সংবাদ সম্মেলন ও দোকান দখলের নয়া ফাঁদ! কুমিল্লা-৯ আসনের এমপি আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লাকসাম-মনোহরগঞ্জবাসী চৌদ্দগ্রামে গণভোটের পূর্ণাঙ্গ ফলাফল গ্রহণ করলেন এনসিপি’র অ্যাম্বাসেডর সুফিয়ান রায়হান কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী ৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয়

চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ০ বার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।

 

এলাকায় কেউ চাঁদাবাজির চেষ্টা করলে তাকে ধরে পুলিশের হাতে তুলে দিলে সাহসিকতার জন্য পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন কক্সবাজার-৩ (সদর–রামু–ঈদগাঁও) আসন থেকে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

 

নির্বাচনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একাধিক পোস্টে চাঁদাবাজি ও সহিংসতার বিরুদ্ধে প্রকাশ্য সতর্কবার্তা দিয়েছেন এই সংসদ সদস্য।

 

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কাজল লেখেন, নির্বাচনকে কেন্দ্র করে বা ব্যক্তিগত প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না। কেউ এমন অপচেষ্টা করলে তাকে আইনের হাতে তুলে দিতে হবে।

 

আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের অভিযোগ সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। জনগণের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করাই তার অগ্রাধিকার।

 

পৃথক আরেকটি পোস্টে নির্বাচন-পরবর্তী সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। সেখানে কাজল লেখেন, বিজয় মানে প্রতিপক্ষকে হেয় করা নয়। সহনশীল ও দায়িত্বশীল আচরণের মধ্য দিয়েই গণতান্ত্রিক সংস্কৃতি শক্তিশালী হয়।

 

মহানুভবতার সঙ্গে ইতিবাচক মনোভাবে বিজয় উদযাপনের আহ্বান জানিয়ে তিনি বলেন, কক্সবাজার-৩ আসনের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা তার দায়িত্ব ও কর্তব্য।

 

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা বা প্রতিহিংসামূলক আচরণ গ্রহণযোগ্য হবে না। নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে কারও ওপর চাপ সৃষ্টি বা ভীতি প্রদর্শনের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও ইঙ্গিত দেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net