1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারস্থ খুটাখালী সমিতির কমিটি গঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার

কক্সবাজারস্থ খুটাখালী সমিতির কমিটি গঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৬ বার

সেলিম উদ্দিন, ঈদগাঁও

 

কক্সবাজারস্থ খুটাখালী সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। এতে ডা. নুরুল আবচার সভাপতি, অধ্যাপক মো. সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক ও ডা. শাহাব উদ্দিন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

 

১৭ ফেব্রুয়ারী উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত মতে আগামী ৩ বছরের জন্য নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে।

 

কমিটির অন্যান্য পদে রয়েছেন, মাহমুদুল হক সিনিয়র সহসভাপতি, অধ্যাপক কেএম মুজিবুর রহমান, নুরুল আবছার (ব্যাংকার), জাহেদুল ইসলাম নোমান সহ-সভাপতি, এড. আবদুল খালেক ও জাওয়াদুল হক যুগ্ম সাধারণ সম্পাদক, মো. ওসমান গনি অর্থ সম্পাদক, মো. হাবিব উল্লাহ সহ অর্থ সম্পাদক, আবদুল্লাহ আল নোমান প্রচার ও প্রকাশনা সম্পাদক, আবদুল হামিদ খাঁন দপ্তর সম্পাদক ও গোল চেহের বেগম মহিলা বিষয়ক সম্পাদক।

কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন, মোস্তাক আহমদ, হেলাল উদ্দিন ও কামাল হোসেন।

 

এছাড়া অডিট কমিটিতে রয়েছেন, এডভোকেট গিয়াস উদ্দিন, মাস্টার গিয়াস উদ্দিন ও এহছান উদ্দিন (ব্যাংকার)।

 

উল্লেখ্য, কক্সবাজার শহরে অবস্থানরত চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের বাসিন্দাদের পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য সম্প্রীতি বজায় রাখা ও জনহিতকর কার্যক্রমের উদ্দেশ্যেই ২০১৮ সালে এই সমিতি গঠিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net