1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মোবাইল চোর বলায় ৫ জনকে কুপিয়ে জখম, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বিএনসিসি কুমিল্লা রিজিওনের সদস্যদের প্রশিক্ষণ প্রদান  আনোয়ারায় ভোজনবাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা  সরকার আমার সাথে মনে হয় নাটক করতেছে– মাগুরায় ক্ষুব্ধ আছিয়ার মা আয়েশা বেগম নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এমপি সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন

মোবাইল চোর বলায় ৫ জনকে কুপিয়ে জখম, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭৪ বার

মো. শাহ্জালাল মিয়া, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে মোবাইল চুরির অপবাদ দেওয়ায় ৫ জনকে ছুরিকাঘাতে জখম করেছে আমিন মিয়া নামের এক যুবক।

 

বুধবার গভীর রাতে উপজেলার কাচঁপুর এলাকার পারটেক্সের খেলার মাঠে এ ঘটনা ঘটে। পরে এলাকাবাসী খবর পেয়ে ওই যুবককে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

 

আহতরা হলেন, নিরব মিয়া, মো: সুজন , কাউসার মিয়া , সোহান, চঞ্চল। তারা কাচঁপুর রায়েরটেক এলাকার বাসিন্দা। অভিযুক্ত আমিন কাচঁপুর পুরান বাজার এলাকার কবির মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

 

পুলিশ ও এলাকাবাসীরা জানান, উপজেলার কাচঁপুর ইউনিয়নের রায়েরটেক এলাকার পারটেক্স খেলার মাঠ থেকে নিরব নামে একজনের মোবাইল চুরি করে। পরে নিরব খবর পেয়ে রাতে ৫/৭ জন গিয়ে মোবাইল দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। এতে পরবর্তীতে আমিন মোবাইল দেওয়ার কথা বলে খেলার মাঠে তাদের নিয়ে যায়। এ সময় কথা-কাটাকাটি একপর্যায়ে আমিন মিয়া উত্তেজিত হয়ে ৫ জনকে ছুরিকাঘাতে মারাত্মক ভাবে জখম করে।

 

আহত ৫ জনের পরিবার ও এলাকাবাসী খবর পেয়ে আমিন মিয়াকে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় মারাত্মক ভাবে আহত নিরব মিয়ার খালা শিউলি রাত ৩ টায় বাদি হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

 

সোনারগাঁ থানার ওসি মহিববুল্লাহ জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। অভিযুক্তকে থানা হাজতে আটক রাখা হয়েছে। মামলা নথিভুক্ত করে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net