1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় চালকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় চালকের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৩ বার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায়  আবুল হোসেন সবুজ (৩০)নামের এক চালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে (২০শে ফেব্রুয়ারি) শুক্রবার সকালে উপজেলা কালিকাপুর ইউনিয়ন ছুফিয়া এলাকায়।  নিহত সবুজ সীতাকুন্ড থানার সিবপুর এলাকার জাকির হোসেনের ছেলে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার এস আই তোফায়েল আহমেদ।

 

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলা ঘোলপাশা  ইউনিয়ন ছুফুয়া এলাকায় ঢাকা গামী কাভাড ভ্যান (ঢাঃ মেঃ উ ১১-৬১৭৬) চলন্ত অবস্থায় সামনের দাঁড়ানো থাকা কাভাড ভ্যান (ঢাঃমেঃ ট ২১-৪৩০৪) কে পিছনে সজোরে ধাক্কা দিলেই চালক সবুজ গুরুতর আহত হয়। এ সময় চালাক গাড়িতে আটকা পড়লে ফায়ার সার্ভিস কর্মীরা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান গুরুতর আহত চালক সবুজের শরিলের নিচের অংশ মারাত্মক যখন হয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।

 

মিয়াবাজার হাইওয়ে থানার এস আই তোফায়েল আহমেদ  জানান দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তা গুরুতর আহত চালককে হাসপাতালে পাঠাই সেখানে তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে চালকের লাশ হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net