1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরের মেঘনায় বালু সন্ত্রাসীদের সাথে গ্রামবাসীর সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বায়েজিদ আরেফিন নগরে নির্মাণাধীন ভবন দখলের অভিযোগ কাগতিয়ার বিরুদ্ধে  ঈদগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন নবীনগরের মেঘনায় বালু সন্ত্রাসীদের সাথে গ্রামবাসীর সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ভাষা শহীদদের প্রতি জাতির শ্রদ্ধাঞ্জলি  আনোয়ারা পেশাজীবী ঐক্যজোটের উদ্যোগে ইফতার মাহফিল ও গুণীজন সমাবেশ  ঢাকার মিরপুর “ল” কলেজে ২১ ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত কুমিল্লা অঞ্চলে কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন ড. আখতার হামিদ খান— কৃষি মন্ত্রী ঈদগাঁওয়ে শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ 

নবীনগরের মেঘনায় বালু সন্ত্রাসীদের সাথে গ্রামবাসীর সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২ বার

ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার চরলাপাং এলাকায় মেঘনা নদীর তীর কেটে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করায় গ্রামবাসীর ওপর হামলা ও গুলি চালানোর অভিযোগ উঠেছে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে।

 

রোববার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে ৭ জন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বালু মহাল লিজ নেয়া সামিউল ট্রেডার্সের লোকজন চরলাপাং মৌজায় মেঘনা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীভাঙনে ফসলি জমি বিলীন হওয়া ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কায় এলাকাবাসী রোববার সকালে সংঘবদ্ধ হয়ে বাধা দিতে গেলে উত্তেজনা সৃষ্টি হয়।

 

এক পর্যায়ে বালু উত্তোলনে জড়িত দুর্বৃত্তরা অস্ত্রশস্ত্র নিয়ে গ্রামবাসীর ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি গুলি ছোড়ে।

গুলিবিদ্ধদের মধ্যে রয়েছেন— নূরুল আমীন (৪০), রূপা মিয়া (৪৫), স্বপন মিয়া (৫০), ইব্রাহীম খলিল (৩০), জুলহাস মিয়া (৫০), সাকাল মিয়া (৪০) ও সিয়াম আহমেদ (১৬)।

 

তাদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া নারীসহ আরও অন্তত ১৫ জন গ্রামবাসী আহত হয়েছেন। আহতদের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

গ্রামবাসীর অভিযোগ, প্রশাসনের নজরদারি এড়িয়ে দীর্ঘদিন ধরে নদীর পাড় কেটে বালু উত্তোলন করা হচ্ছিল। এতে ফসলি জমি ও বসতভিটা হুমকির মুখে পড়ায় তারা প্রতিবাদ করেন।

 

অভিযুক্ত সাখাওয়াত হোসেন পায়েলের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

 

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

 

এদিকে নবনির্বাচিত এমপি জানিয়েছেন, সন্ত্রাসীদের কঠোরভাবে দমন করা হবে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net