1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাতিয়ায় সংসদ সদস্য হান্নান মাসুদের গাড়িবহরে হামলা, অবরুদ্ধসহ আহত ১০ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

হাতিয়ায় সংসদ সদস্য হান্নান মাসুদের গাড়িবহরে হামলা, অবরুদ্ধসহ আহত ১০

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১ বার
চানন্দী ইউনিয়নে নির্বাচন পরবর্তী প্রকল্প বাজার এলাকায় সহিংসতা ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলে এই হামলার ঘটনা ঘটে।

নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় হাতিয়া-৬ আসনের সংসদ সদস্য ও নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম -মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসুদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় আবদুল হান্নান মাসউদকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে কয়েকজন অবরুদ্ধ করে রাখে এবং বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায়।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চানন্দী ইউনিয়নে নির্বাচন পরবর্তী প্রকল্প বাজার এলাকায় সহিংসতা ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলে এই হামলার ঘটনা ঘটে।

1a0174f3-ba98-434f-a5ba-5690f448a8f4

এই হামলাকে কেন্দ্র করে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদ দলীয় নেতাকর্মীদের নিয়ে গাড়িবহর যোগে প্রকল্প বাজার এলাকা অতিক্রম করার সময় আওয়ামী লীগের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলাকারীরা গাড়িবহর লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি ভাঙচুরের চেষ্টা চালায়। এ সময় মোটরসাইকেলসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর চালায়।

 

এ ঘটনায় আবদুল হান্নান মাসউদ বলেন, আওয়ামী লীগের বেলাল মাঝি ও আব্দুর রহমানের নেতৃত্বে বিএনপির কর্মীরা আমাদেরকে লক্ষ্য করে ককলেট বিস্ফোরণ ঘটিয়ে এলোপাতাড়ি গুলি চালিয়ে আমাদের উপর হামলার চালায় এবং আমাদের ৫ জনের অধিক লোককে তারা অবরুদ্ধ করে রাখে। আমার গাড়ি বহরে থাকা দশটির অধিক মোটরসাইকেলসহ বিভিন্ন গাড়ী ভাঙচুর চালায়। পুলিশের উপস্থিতিতে তারা এ হামলা চালালে ও পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারেনি।

হামলার ঘটনায় আবদুল হান্নান মাসউদ ও তার নেতাকর্মীরা স্থানীয় প্রকল্প বাজার সড়কে উপর বিচারের দাবিতে বসে পড়েন।

eb2fd7b1-8983-414d-bf5f-27fe54557264

এ রিপোর্ট লেখা পর্যন্ত থেমে থেমে দুই গ্রুপের মধ্যে এখনো সংঘর্ষ চলছে। সংঘর্ষ চলাকালীন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, বিষয়টি শুনে সেখানে অতিরিক্ত পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তীতে জানানো হবে।

 

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net