1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রধান শিক্ষককে হত্যার হুমকি, শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার

প্রধান শিক্ষককে হত্যার হুমকি, শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৩৭ বার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় এক প্রধান শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। সোমবার (২ মার্চ)  হাসমতের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়-এর সামনে সড়কে এ কর্মসূচি পালিত হয়। এ সময় শিক্ষার্থীরা “বোমা মানিকের বিচার চাই” স্লোগানে স্কুল প্রাঙ্গণ ও আশপাশের এলাকা মুখরিত করে তোলেন।

 

 

শিক্ষার্থীরা জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মুঠোফোনে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে—এ ঘটনায় তারা উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

 

এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এমদাদুল হক থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেন, তিনি কুমিল্লা আদর্শ সদর থানাধীন ০৬ নং জগন্নাথপুর ইউনিয়নের ওই বিদ্যালয়ে কর্মরত।

 

 

জিডির বিবরণে বলা হয়, গত ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত ১১টা ৩৬ মিনিটে এবং ২৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল ১১টা ২৯ মিনিটে জাকির হোসেন মনিক ওরফে বোমা মানিক  তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে প্রধান শিক্ষকের ব্যক্তিগত নম্বরে কল করে অশালীন ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন।

 

 

 

জিডিতে আরও উল্লেখ করা হয়, বিদ্যালয়ের ইফতার পার্টি সংক্রান্ত একটি বিষয়কে কেন্দ্র করে কোনো ধরনের দেনা-পাওনা বা ব্যক্তিগত বিরোধ না থাকা সত্ত্বেও এ হুমকি দেওয়া হয়। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি প্রধান শিক্ষককে স্কুলে যাওয়া-আসার পথে একা পেলে হত্যা করার হুমকি দেন এবং না পারলে মিথ্যা অপবাদ রটিয়ে স্কুল থেকে বহিষ্কারের চেষ্টা করবেন বলেও জানান। বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করেছেন।

 

 

অভিযোগের বিষয়ে অভিযুক্ত জাকির হোসেন মনিক মজুমদার  মুঠোফোনে বলেন, তিনি সদর দক্ষিণ থানার সাবেক যুবদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন, “আমি রাগের মাথায় বলেছি, মন থেকে বলিনি।”

 

এ বিষয়ে কোতয়ালি মডেল থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঠোফোনে জানান, অভিযোগটি নথিভুক্ত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net