1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
- দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নিউজিল্যান্ডকে নিয়ে সতর্ক দক্ষিণ আফ্রিকা বারাণসী সিনেমার শুটিং হবে এন্টার্কটিকায় রোজা অবস্থায় চোখ, কান ও নাকে ড্রপ দেওয়া যাবে কি? বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের উদ্যেগে শহীদ জিয়া, মরহুমা খালেদা জিয়া ও মরহুম কোকোর কবরে ফাতেহা পাঠ ও দোয়া ঈদগাঁও বাজারে বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ড মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন (এইচড্যাব) কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রামগড়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় গোমতী চরের মাটি কেটে নদীর গতিপথ নষ্ট করা হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ এমপি আনোয়ারা মোতওয়াল্লী সেজে মসজিদের সম্পত্তি তছরুপ করার পাঁয়তারা এক পরিবারের

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ০ বার

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির প্রয়াত সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা খামেনি। বুধবার এ তথ্য জানিয়েছে ইরানভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।

 

সংবাদমাধ্যমটির দাবি, ইরানের বিপ্লবী গার্ডের চাপের মুখে ইরানের এসেম্বলি অব এক্সপার্টস মোজতবাকে দেশের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করেছে।

 

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহত আলি খামেনিকে মাশহাদ শহরে দাফন করা হবে বলে জানিয়েছে বার্তাসংস্থা ফার্স নিউজ। ইরানিদের কাছে মাশহাদ একটি পবিত্র নগরী হিসেবে বিবেচিত।

 

৮৬ বছর বয়সী খামেনির ওপর গত শনিবার সকালে হামলা চালানো হয়। মৃত্যুর আগে টানা ৩৬ বছর তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

 

মাশহাদেই তার জন্ম হয়েছিল। শহরের বিখ্যাত ইমাম রেজা মাজার প্রাঙ্গণে তাকে সমাহিত করা হবে বলে জানানো হয়েছে। তবে দাফনের নির্দিষ্ট সময় এখনো প্রকাশ করা হয়নি।

 

জানা গেছে, মৃত্যুর আগে খামেনি নিজেই ইচ্ছা প্রকাশ করেছিলেন যেন তাকে মাশহাদের ইমাম রেজা মাজারে দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net