সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।
কক্সবাজারের ঈদগাঁওয়ে ভোর রাতে বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (৪ মার্চ) ভোররাত সাড়ে চারটার দিকে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের লাল শরিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। ডাকাতদল নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল লুট করে নিয়ে গেছে।
ভুক্তভোগী পরিবার জানায়, ঈদগাঁও ইউনিয়নের লালশরিয়া পাড়া এলাকার বাসিন্দা নুরুল ইসলামের পরিবার রমজানের চেহেরি শেষ করে নামাজের অপেক্ষা করছিলেন। আজানের ঠিক আগ মুহুর্তে সশস্ত্র ডাকাতদল দরজা ভেঙ্গে বাসায় ঢুকে পড়ে। পরে অস্ত্র ঠেকিয়ে নগদ ৬ লক্ষ টাকা, তিন ভরি স্বর্ণ ও একটি মোবাইল লুট করে নিয়ে গেছে। তাৎক্ষণিক স্থানীয়রা ডাকাতির খবর থানার ওসিকে জানানো হলে সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছেন থানা পুলিশের একটি টিম।
ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ডাকাতির বিষয়টি তদন্তাধীন, শিঘ্রই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।