1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্য জোটের নেত্রীবৃন্দের সৌজন্য সাক্ষাৎ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ

স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্য জোটের নেত্রীবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ২১৬ বার

৩ মার্চ ২০২৬, মঙ্গলবার সকাল ১১.৩০ মিঃ রাজধানীর৷ বাংলাদেশ সচিবালয়-এ অবস্থিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী কার্যালয়ে মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল -এর সঙ্গে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্য জোটের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন।

হোমিওপ্যাথিক জাতীয় ঐক্য জোটের সভাপতি ডা. শাহজালাল আহমেদের নেতৃত্বে প্রতিনিধিদলটি মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্টট প্রদান করে বরণ করেন। এ সময় মাননীয় মন্ত্রী উপস্থিত সবার খোঁজখবর নেন এবং হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার সার্বিক উন্নয়ন বিষয়ে আলোচনা করেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার কল্যাণে কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তিনি উল্লেখ করেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যসেবার ব্যাপক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের বিশাল জনগোষ্ঠীর স্বল্প খরচে সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করতে হোমিওপ্যাথিক চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং এ খাতে সংশ্লিষ্টদের সক্রিয় অংশীদার হওয়ার আহ্বান জানান তিনি।

পরে প্রতিনিধিদল মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ এম এ মহিত (এমপি)-এর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন—ডা. কাসেমুর রহমান, ডা. সামছুল হক সামস ডা. আল হাসান মোবারক (সদস্য সচিব), হোমিওপ্যাথিক জাতীয় ঐক্য জোট), ডা. মাহবুবুর রহমান, , ডা. আবদুল আলিম, ডা. হাফিজ, ডা. আতিকুর রহমান প্রিন্স, ডা. আবুল হাসনাত মো. আমিন, ডা. আবু আক্তার, ডা. মো. শাকিলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net