কক্সবাজারের ঈদগাঁওয়ে হত্যা চেষ্টা মামলার এজাহার নামীয় আসামী মোঃ জুনাইদকে (২৩) গ্রেফতার করেছে থানা পুলিশ।
৫ মার্চ গভীর রাতে থানা পুলিশের একটি আভিযানিক দল মহেশখালী থানার পানিছড়া নামক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছেন বলে নিশ্চিত করেছেন ওসি এটিএম শিফাতুল মাজদার।
গ্রেফতারকৃত আসামী মোঃ জুনাইদ উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড,আউলিয়াবাদ গ্রামের সোলতান আহমদের পুত্র।
সূত্র জানায়, উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ এলাকার আবু তাহের (৬০) কে ছুরিকাঘাত করে হত্যার উদ্দেশ্য জখম করে জুনাইদ। এ ঘটনায় আত্মগোপনে থাকা এজাহার নামীয় মূল আসামী মোঃ জুনাইদকে পুলিশ মহেশখালীর পানিরছড়া এলাকায়
অভিযান চালিয়ে গ্রেফতার করে ঐ রাতেই ঈদগাঁও থানায় নিয়ে আসে। একইদিন দুপুরে গ্রেফতার আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।