1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ওলামা দল চট্টগ্রাম মহানগর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

ওলামা দল চট্টগ্রাম মহানগর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো.মুজিব উল্ল্যাহ্ তুষার,চট্টগ্রাম :
  • আপডেট টাইম : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৭৪ বার

গণপ্রজাতন্ত্র বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল চট্টগ্রাম মহানগর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ৫ মার্চ (১৫ রমজান) বৃহস্পতিবার বিকাল চারটায় অনুষ্ঠিত হয়েছে।

 

চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয় নাসিমন ভবন মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী ওলামা দল চট্টগ্রাম মহানগর শাখার আহবায়ক আলহাজ্ব মাওলানা মোহাম্মদ শহীদ উল্ল্যাহ্ চিশতী। জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদীন এর সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত,চট্টগ্রাম নয় (কোতোয়ালি) সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান। প্রধান অতিথির বক্তব্যে আবু সুফিয়ান বলেন,মাহেরমজান উম্মতে মোহাম্মদীর সঃ) এর জন্য বড় নেয়ামত রহমত,মাগফিরাত, নাজাতের মাসে আমরা মহান আল্লাহ পাকের নিকট তওবা করার সময়। আমাদের আত্মাকে পবিত্র করার সময়। আমরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছি, আমরা যেন সুষ্ঠু ও সুন্দর ভাবে দেশ পরিচালনা করার জন্য মহান রবের দরবারে ফরিয়াদ করছি।দেশের ক্রান্তিলগ্নে বিএনপিই হাল ধরেছে।

 

বিশেষ প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী মোজাম্মেল হক,কাজী এম এ হান্নান জিলানী।

 

ইফতার ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, চাঁদগাঁও থানার আহবায়ক মো.আমিন,মাওলানা মো.রোকন,মাওলানা মিজবাহ, মাওলানা আব্দুল হান্নান মিয়াজি, হাফেজ নুর আহমদ কিবরিয়া, হাফেজ মাওলানা মো.হাফিজুর রহমান সহ চট্টগ্রাম মহানগর শাখার সকল সদস্য, থানা ও ওয়ার্ড ওলামা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ইফতার পূর্ব আলোচনায় বক্তারা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তার অসামান্য অবদানের কথা স্মরণ করেন এবং মোনাজাতে তাঁর রুহের মাগফেরাত কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net