1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
- দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল কুমিল্লার প্রথম নারী ডিসি  রোজী আক্তার  ইনানী সৈকতে নিখোঁজের ১৮ ঘন্টা পর হাটহাজারীর যুবকের মরদেহ উদ্ধার

এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ খুটাখালী দারুল হুফফাজ এতিমখানা ও হেফজখানা

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১০৮ বার

পীরে তরিকত হাফেজ শাহ মাওলানা আবদুল হাই রাহঃ নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান খুটাখালী দারুল হুফফাজ এতিমখানার উদ্যোগে ছাত্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শুক্রবার বিকেলে চকরিয়া উপজেলার খুটাখালীতে অনুষ্ঠিত হয়েছে।

 

প্রতিষ্ঠান পরিচালক দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত মেহমানদের মধ্যে ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান, সমাজ সেবক বাহাদুর হক, মোক্তার আহমদ, ওয়ার্ড মেম্বার নাসির উদ্দীন, শিক্ষক হাফেজ মুহাম্মদ শফি ও ফজলুর রহিম জাহেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে অর্ধ শতাধিক এতিম ও সুবিধাবঞ্চিত শিশুর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

 

এসময় ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান বলেন, ঈদ মানেই শুধু নতুন পোশাক নয়, ঈদ মানে আনন্দ ভাগাভাগি করা, ভালোবাসা ছড়িয়ে দেওয়া। সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফুটানোর মধ্যে ঈদের প্রকৃত আনন্দ নিহীত।

 

তিনি আরো বলেন, এ ধরনের উদ্যোগ কেবল একটি অনুষ্ঠান নয়, এটি একটি মানবিক আন্দোলন–যা আমাদের সমাজকে আরও সুন্দর ও সমৃদ্ধ করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net