1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে ইজিবাইক চুরি চক্রের মূল রহস্য উদঘাটন, গ্রেপ্তার-২ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাটহাজারী উপজেলা শাখার মে দিবস পালন সাতকানিয়ায় বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কুমিল্লা মেধাবৃত্তি এসোসিয়েশনের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার কুমিল্লা ইপিজেড এর বিষাক্ত বর্জ্য খালে প্রবাহ বন্ধ করতে হবে :  মনিরুল হক চৌধুরী এমপি  একটি কালভার্ট হলে ভিক্টোরিয়া কলেজের জলাবদ্ধতা কমে যাবে : কৃষিমন্ত্রী ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী কক্সবাজারের ঈদগাঁওয়ে অপহৃত যুবক উদ্ধার, গ্রেফতার-৩ ক্ষতিগ্রস্থ কৃষকদের মানববন্ধন ৫০০ একর জমির মুগডাল বিনষ্ট,কোটি টাকার ক্ষতির আশংকা সাতকানিয়ায় মে দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ

ঈদগাঁওয়ে ইজিবাইক চুরি চক্রের মূল রহস্য উদঘাটন, গ্রেপ্তার-২

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৬৮ বার

কক্সবাজারের ঈদগাঁওয়ে সংঘটিত আন্তঃজেলা ইজিবাইক চুরি চক্রের মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় ১৩ মার্চ রাতে সংঘবদ্ধ চক্রের ২ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে ১টি চোরাই ইজিবাইক।

 

১৪ মার্চ ( শনিবার) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার।

 

তিনি বলেন, উপজেলার ঈদগাঁও বাস ষ্টেশনে একটি ইজিবাইক পার্কিং থেকে চুরির ঘটনায় ভুক্তভোগী আবু নাছির বাপ্পী থানায় অবহিত করেন। পরে থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় দ্রুত ঘটনাস্থলের আশপাশে বিশেষ অভিযান চালিয়ে জড়িত ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া গ্রামের আলী আহমদের পুত্র  মোঃ রায়হান (২০) ও ইসলামপুর ইউনিয়নের মাদরাসাপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র মোঃ ইমরান (২৩)।

 

ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার ইজিবাইক চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোফর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net