1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলার সেই এনজিও কর্তাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র  রামগড়ে দূর্যোগে ক্ষতিগ্রস্ত ১৬৪ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ খুটাখালীতে অসহায় ও হত দরিদ্রদের পাশে তরুণ চেয়ারম্যান প্রার্থী রিহাবুল আলম খুটাখালীতে ফুলছড়ি বঙ্গদিয়ায় ভাঙছে বেড়িবাঁধ, আতঙ্কে কৃষক! ছাত্রশক্তি’র চট্টগ্রাম মহানগরের যুগ্ম সদস্য সচিব হলেন “রাতুল খান” ঈদগাঁওয়ে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার বন্যাকবলিত মানুষের পাশে সাবেক মেয়র লোকমান হাকিম  ১০ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ  অতিবৃষ্টির দুর্যোগে পানিবন্দী মানুষের পাশে মানবিক সহায়তায় চেয়ারম্যান পদপ্রার্থী আজিজুল হক রুবেল ঈদগাঁওযে সরকারি বৃত্তি পরীক্ষায় নজির স্থাপন করেছে গ্রামার স্কুল  বিশ্ব জনসংখ্যা দিবসে খুটাখালী ইউনিয়ন তিনটি ক্যাটাগরিতে প্রথম

শরণখোলার সেই এনজিও কর্তাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ৩১২ বার

নইন আবু নাঈমঃ
বাগেরহাটের শরণখোলায় এক গৃহবধুকে নির্যাতনের ঘটনায় অবশেষে এনজিও পরিচালক সহ তার দুই সহযোগীর বিরুদ্বে মামলা দ্বায়ের করা হয়েছে।
উপজেলার দক্ষিন আমড়াগাছিয়া গ্রামের বাসিন্দা ব্যাবসায়ী মোঃ জিহাদুল ইসলাম ছাব্বিরের স্ত্রী মারুফা বেগম (২২) বাদী হয়ে ৬মে (বুধবার) রাতে শরনখোলা থানায় মামলাটি দ্বায়ের করেন। ওই মামলায় এনজিও জোয়ারের পরিচালক আঃ রহমান আকাশ (৪৮), ও তার সহযোগী আমড়াগাছিয়া গ্রামের বাসিন্দা কাতার প্রবাসী মোঃ সোহাগ মৃধার স্ত্রী সুমি বেগম (২৫) এবং দক্ষিন তাফালবাড়ি গ্রামের বাসিন্দা তূষার মিত্রের মেয়ে সূবর্না মিত্র (৩০) কে আসামী করা হয়েছে। মারুফা বলেন,আমি এক সময় ওই এনজিও কর্মকর্তার আন্ডারে চাকুরী করাতাম । বেতন-ভাতা পরিশোধ না করা সহ তার বিভিন্ন অনিয়মের বিষয়ে কয়েক মাস পুর্বে আমি তার বিরুদ্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি অভিযোগ করি । ওই ঘটনার জের ধরে গত ১মে (শুক্রুবার) দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন মোস্তফা তালুকদারের মালিকানা আমার ভাড়াটিয়া বাসায় ঢুকে এনজিও কর্তা আকাশ তার সহযোগী সুমি ও সুবর্না বাসায় আমাকে একা পেয়ে চরম নির্যাতন করলে মাথা কেটে যায় এবং আমি জ্ঞান হারিয়ে ফেলি। এ সময় আমার স্বামী বাসায় না থাকায় প্রতিবেশিরা মুমুর্ষ অবস্থায় আমাকে উদ্বার করে ওই দিন সন্ধ্যায় শরনখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাই হামলা কারিদের স্বাস্থির জন্য আমি আইনের আশ্রয় নিয়েছি ।
এ বিষয়ে শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এসকে আব্দুল্লাহ আল-সাইদ জানান, ওই গৃহবধুর অভিযোগটি আমলে নিয়ে মামলা রজু করা হয়েছে এবং আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net