1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দারুল ইসলাহ মাদ্রাসা সাফল্যের ধারায় এগিয়ে—এবার দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ১০৮ শিক্ষার্থী - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গোমাতলী মোহাজের সমিতির অডিট নিয়ে নয়ছয়, টেস্ট অডিট চলমান  ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির আংশিক কমিটি ঘোষনা মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

দারুল ইসলাহ মাদ্রাসা সাফল্যের ধারায় এগিয়ে—এবার দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ১০৮ শিক্ষার্থী

নুর আলম সিদ্দিকী মানু
  • আপডেট টাইম : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৬৫ বার

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জিরানী বাজার নিউ মার্কেট সংলগ্ন অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দারুল ইসলাহ মাদ্রাসা থেকে এবার ২০২৬ সালের দাখিল পরীক্ষায় মোট ১০৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করতে যাচ্ছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ২২ জন এবং মানবিক বিভাগ থেকে ৮৬ জন পরীক্ষার্থী রয়েছে।

জিরানী বাজার এলাকার মাদ্রাসা শিক্ষায় সুপরিচিত এই প্রতিষ্ঠানটিতে নূরানী, নাজেরা, হিফজ ও দাখিল শাখায় পাঠদান করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের জন্য ডে-কেয়ার, নাইট-কেয়ার ও আবাসিক সুবিধা চালু রয়েছে, যা এলাকার অভিভাবকদের কাছে প্রতিষ্ঠানটিকে বিশেষভাবে গ্রহণযোগ্য করে তুলেছে।

শিক্ষার মানোন্নয়নে ধারাবাহিক সাফল্যের প্রমাণও রেখেছে মাদ্রাসাটি। ২০২৫ সালে অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া ১৫ জন শিক্ষার্থীর মধ্যে ৮ জন ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে উল্লেখযোগ্য কৃতিত্ব অর্জন করে।

মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা পরিচালক মো. আব্দুল কাদের জানান, “দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, এলাকার মানুষের সহযোগিতা এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি ইতোমধ্যে সুনাম অর্জন করেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, মো. আব্দুল কাদেরের উদ্যোগে ২০২৫ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। তবে স্থানীয়ভাবে ২০১৫ সাল থেকেই মাদ্রাসাটি আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে দ্বীনি ও নৈতিক শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষাদান করে আসছে।

স্থানীয়দের মতে, জিরানী বাজার এলাকায় মানসম্মত মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে দারুল ইসলাহ মাদ্রাসা ইতোমধ্যে একটি আস্থার প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net