কর্ণফুলী গ্রুপ লিমিটেডএর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকালে কুমিল্লা ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে কুমিল্লার বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এটি এক বিশাল মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কর্ণফুলী গ্রুপের এমডি মোঃ মুজিবুর রহমান ভুঁইয়া, প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান ভুঁইয়া সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মুরাদনগর জামায়াত নেতা ইউসুফ হাকিম সোহেল, এবি পার্টির কুমিল্লা জেলা আহ্বায়ক মিয়া মোহাম্মদ তৌফিক, জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, নারী ও শিশু পিপি অ্যাডভোকেট বদিউল আলম সুজন, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ম্যানেজার আব্দুল মতিন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মো. জাকির হোসাইন, দারোগাবাড়ী মসজিদের ইমাম মাওলানা ইয়াসিন নূরী, অধ্যাপক জাকির হোসাইন, অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী, অধ্যক্ষ মোশারফ হোসাইন, ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষক আব্দুস সাত্তার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা অধ্যাপক রফিকুল ইসলাম, এবি পার্টি কুমিল্লা মহানগরীর আহ্বায়ক জিএম সামদানি, সাবেক চেয়ারম্যান আবুল বাসার, সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. সোহেল, সিলভার গ্রুপের চেয়ারম্যান ফারুক আহমেদ, সাবেক কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া এবং কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শহিদুল্লাহসহ আরও অনেকে।
কর্ণফুলী গ্রুপ লিমিটেডের জিএম ফয়েজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা তরিকুল ইসলাম।
তিনি তার বক্তব্যে স্বৈরাচারী শাসনামলের বিভিন্ন দিক তুলে ধরে আত্মসমালোচনা ও সমাজের ভুলত্রুটি পর্যালোচনার আহ্বান জানান। তিনি বলেন, হযরত ওমর ইবনে খাত্তাব (রা.) আল্লাহর দরবারে কাঁদতেন এবং নিজেকে জবাবদিহির জন্য প্রস্তুত রাখতেন। সমাজে যারা রাস্তায় চাঁদা দাবি করে বা ঘুষের সাথে জড়িত, তারা প্রকৃত তাকওয়া অর্জন করতে পারেনি বলেও তিনি মন্তব্য করেন। রমজানের মাহাত্ম্য তুলে ধরে তিনি বলেন, এ মাসে মহান আল্লাহ জান্নাতের দরজা খুলে দেন এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেন। তাই কুমিল্লার সমাজ পুনর্গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করার আহ্বান জানান।
প্রধান অতিথি কাজী দ্বীন মোহাম্মদ বলেন
মাহে রমজান এর শিক্ষা ধারন করে সমাজ পরিবর্তনে বিত্তবানদের এগিয়ে আসতে হবে,
এমডি মোঃ মুজিবুর রহমান ভুঁইয়া তার বক্তব্যে স্বৈরাচারী শাসনামলের বিভিন্ন দিক তুলে ধরে আত্মসমালোচনা ও সমাজের ভুলত্রুটি পর্যালোচনার আহ্বান জানান। তিনি বলেন, হযরত ওমর ইবনে খাত্তাব (রা.) আল্লাহর দরবারে কাঁদতেন এবং নিজেকে জবাবদিহির জন্য প্রস্তুত রাখতেন। সমাজে যারা রাস্তায় চাঁদা দাবি করে বা ঘুষের সাথে জড়িত, তারা প্রকৃত তাকওয়া অর্জন করতে পারেনি বলেও তিনি মন্তব্য করেন। রমজানের মাহাত্ম্য তুলে ধরে তিনি বলেন, এ মাসে মহান আল্লাহ জান্নাতের দরজা খুলে দেন এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেন। তাই কুমিল্লার সমাজ পুনর্গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করার আহ্বান জানান।
ইফতার মাহফিলে উপস্থিত অতিথিরা রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন।