ঢাকা   ০৬:২১:৫৭ এএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

কোম্পানীগঞ্জ মডেল হাই এন্ড কেজি স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ২২৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার স্বনামধন্য বিদ্যালয় “কোম্পানীগঞ্জ মডেল হাইস্কুল এন্ড কেজি’র এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।

 

১৮ই মার্চ (বুধবার) ২৮তম রমজান বসুরহাট বাজারের নির্ঝর কনভেনশন হলে “কোম্পানীগঞ্জ মডেল হাইস্কুল এন্ড কেজি’র এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি জামাল উদ্দিন তারেক।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মোশারফ হোসেনসহ স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষক মন্ডলী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আরও উপস্থিত, ছিলেন উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

আয়োজকরা জানান, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে প্রতিবছর এ ধরনের আয়োজন করা হয়ে থাকে। অনুষ্ঠানে উপস্থিত সকল প্রাক্তন শিক্ষার্থীকে এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি