1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কোম্পানীগঞ্জে পৌর বিএনপি'র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গোমাতলী মোহাজের সমিতির অডিট নিয়ে নয়ছয়, টেস্ট অডিট চলমান  ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির আংশিক কমিটি ঘোষনা মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ 

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৪৮ বার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১১টায় বসুরহাট পৌরসভা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করেন, বসুরহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন।

 

আয়োজক সূত্রে জানা যায়, ঈদকে সামনে রেখে এলাকার দরিদ্র, অসহায়, শ্রমজীবী মানুষ, পথশিশু, সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। বিশেষ করে শ্রমজীবী ও পরিবহন খাতের কর্মীদের সহায়তায় এই উদ্যোগ গ্রহণ করা হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত থেকে আব্দুল্লাহ আল মামুন বলেন, রমজান শেষে ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে আসে। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের সঙ্গে এই আনন্দ ভাগাভাগি করাই প্রকৃত মানবিকতা। এতে সমাজে সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠা পায়।

 

সুবিধাভোগীরা জানান, আব্দুল্লাহ আল মামুন দীর্ঘদিন ধরে গরিব ও অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে আসছেন। বিশেষ করে শ্রমজীবী মানুষের জন্য তার এই উদ্যোগ প্রশংসনীয়।

 

এ সময় স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন এবং এলাকার দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখবেন।

 

পৌরবাসীরাও আশা প্রকাশ করেন, ভবিষ্যতে তিনি পৌর মেয়র নির্বাচিত হলে এলাকার গরিব, অসহায় ও শ্রমজীবী মানুষের জন্য আরও বেশি কাজ করবেন। তাদের ন্যায্য অধিকার, চিকিৎসা, শিক্ষা ও মৌলিক চাহিদা পূরণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা বিশ্বাস করেন।

 

অনুষ্ঠানে শ্রমিক নেতা বাহাদুর, শ্রমিক নেতা নাজিমসহ শ্রমিক দলের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net