1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে পায়ে শিকল পরা মানসিক রোগীকে উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই

ঈদগাঁওয়ে পায়ে শিকল পরা মানসিক রোগীকে উদ্ধার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৯৫ বার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী উম্মে সালমা(২৯) কে পায়ে শিকল পরা অবস্থায় নিজ ঘর থেকে গভীর রাতে উদ্ধার করেছে পুলিশ। তবে পরিবারের দাবি,তাদের কন্যা মানসিক রোগি হওয়ায় নিরাপত্তার স্বার্থে নিরুপায় হয়ে তারা এমন করতে বাধ্য হয়েছেন।  উদ্ধারকৃত তরুণী থানা হেফাজতে রয়েছে এবং সেখানে পরিবারের সদস্যরাও উপস্থিত রয়েছেন।

 

চাঞ্চল্যকর এমনতর ঘটনাটি ঘটেছে কক্সবাজারে ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের দক্ষিণ পালাকাটা গ্রামে।

 

সোমবার (২২ মার্চ) দিবাগত গভীর রাত আড়াইটার দিকে পুলিশ নিজ ঘর থেকে শিকল পরা অবস্থায় এ তরুণীকে উদ্ধার করেন।

 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) এটিএম সিফাতুল মাজদার বিষয়টি নিশ্চিত করে বলেন, বন্দীদশা থেকে এ তরুণী মোবাইল ফোনের মাধ্যমে তাদের সাবেক ঢাবি শিক্ষার্থীদের একটি পেইজে ছবি পাঠিয়ে তাকে উদ্ধারের জন্য ঢাকাস্থ তার সহপাঠীদের নিকট সাহায্য চান। সহপাঠীরা এ অবস্থা দেখে তড়িৎ ঢাকাস্থ প্রশাসনকে অবগত করলে ওখান থেকে ঈদগাঁও থানাকে অবহিত করা হয়। পাশাপাশি ঈদগাঁওস্থ ঢাবি শিক্ষার্থী আহসানকেও বিষয়টি জানালে ঈদগাঁও পুলিশ তাকে নিয়ে মেয়েটিকে তার ঘরের রুম থেকে শিকল পরা অবস্থায় উদ্ধার করেন।

 

তিনি আরো জানান,পরিবারের সদস্যরা তাদের মেয়েটি মানসিক ভাবে অসুস্থ দাবি করেন এবং চলমান চিকিৎসা পত্র দেখিয়েছেন এবং নিরাপত্তার স্বার্থে তাদের এমন করতে হয়েছে জানান। তবে মেয়েটি তাকে অহেতুক বন্দী রেখেছে দাবি করেন।

 

ওসি জানান, উদ্ধারকালে মেয়েটির হাতে মোবাইল ফোন ছিল। আজ মেয়েটিকে চিকিৎসকের নিকট নিয়ে যাওয়া হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিবারের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net