ঢাকা   ০১:১৯:৪২ এএম, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় শাকের হত্যা এবং স্বর্ণ ডাকাতি মামলায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ গ্রেফতার যুব উন্নয়ন থেকে সফল আত্মকর্মী’র সম্মাননা পেলেন সুবর্ণা চৌধুরী মিরপুরে সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা : ওয়াল স্ট্রিট জার্নাল সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে দ্রুত সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির

দেশ টিভির ডিএমডি আরিফ হাসানের ব্যাংক হিসাব জব্দ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯
  • ৪৭২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদক : সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ টাকা আদায় করে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দেশ টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানের সব ব্যাংকের হিসাব জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পাশাপাশি তার বিদেশযাত্রাতেও নিষেধাজ্ঞা জারি করেছে সংস্থাটি।
সোমবার (১৮ নভেম্বর) দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধানী কর্মকর্তা মো. শফি উল্লাহ’র সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

দুদকের ওই আদেশে বলা হয়, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আরিফ হাসান দেশত্যাগ করে অন্য দেশে যাওয়ার চেষ্টা চালাচ্ছিলেন। তার অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে দুদক অনুসন্ধান চালাচ্ছে। সুষ্ঠুভাবে অনুসন্ধান পরিচালনার জন্য তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এ তথ্য জানিয়ে এ বিষয়ে একটি চিঠিও পুলিশের বিশেষ শাখার (এসবি) বিশেষ পুলিশ সুপারের (বর্হিগমন) কাছে পাঠিয়েছে দুদক।

জানা গেছে, দুদক এরই মধ্যে আরিফ হাসানের দেড়শ কোটি টাকার সম্পদের হিসাব আয়কর নথিতে পেয়েছে। আর সাউথইস্ট ব্যাংকের মৌচাক শাখায় প্রাথমিকভাবে ১ কোটি ৩৩ লাখ টাকার তথ্য পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি